রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মোবাইলে ব্যালেন্স ফুরালেও বন্ধ হ‌বে না কথা

কথা বলতে বলতে বা ইন্টারনেট ব্রাউজিং করতে করতে মোবাইলে ব্যালেন্স ফুরিয়ে গেলে যেন গ্রাহকের কথা বলা বা ইন্টারনেট ব্রাউজিং বন্ধ না হয় সেজন্য বিকাশ চালু করলো স্বয়ংক্রিয় বা অটো রিচার্জ সুবিধা।

শ‌নিবার (২২ মে ) এক বিজ্ঞ‌প্তি‌তে বিকাশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। অটো রিচার্জের ফলে এখন থেকে মোবাইল রিচার্জ করা আরও সহজ ও নিরবচ্ছিন্ন হলো গ্রাহকদের জন্য।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিডকালে অফিসের কাজ থেকে শুরু করে অনলাইনে স্কুল, সামাজিক যোগাযোগ, বিনোদন, বাজার-সদাই, ইউটিলিটি বিল পরিশোধ ও টেলিমেডিসিনের মাধ্যমে ডাক্তারের পরামর্শ- এরকম ছোট বড় অসংখ্য কাজে মোবাইল এবং মোবাইল ডাটা অপরিহার্য হয়ে পড়েছে। আর মোবাইলের নিরবচ্ছিন্ন ব্যবহার নিশ্চিত করতে জরুরি হয়ে পড়েছে ঘরে বসে মোবাইল রিচার্জের সুবিধা।

গ্রাহকরা বিকাশ ব্যবহার করে যেকোনো সময় দেশের যেকোনো স্থান থেকে অনায়াসে মোবাইল রিচার্জের জরুরি কাজটি সারছেন। এ সেবা আরও সহজ করতেই এল বিকাশ অটো রিচার্জ। যে গ্রাহকরা বাংলালিংক, রবি অথবা এয়ারটেল প্রিপেইড নম্বর দিয়ে বিকাশ অ্যাকাউন্ট চালু করেছেন, তারাই এ মুহূর্তে সেবাটি পেতে পারেন।

এই সুবিধা পেতে হলে গ্রাহককে অটো রিচার্জ অপশনটি চালু করতে হবে। বিকাশ অ্যাপ থেকে অটো-রিচার্জ চালু করতে হলে হোমস্ক্রিনের মোবাইল রিচার্জ আইকন থেকে মোবাইল নম্বর সিলেক্ট করে ‘অটো রিচার্জ সেটিংস’ এ ট্যাপ করতে হবে। পরবর্তী ধাপে অটো রিচার্জের অ্যামাউন্ট ঠিক করে দিয়ে বিকাশ পিন দিলেই অটো রিচার্জ চালু হয়ে যাবে।

এছাড়া ইউএসএসডি কোড *২৪৭# ডায়াল করে মোবাইল রিচার্জ সিলেক্ট করার পর বাংলালিংক, রবি অথবা এয়ারটেল সিলেক্ট করতে হবে। পরবর্তী ধাপে অটো রিচার্জ অপশন সিলেক্ট করে ‘অ্যাক্টিভেট অটো রিচার্জ’ অপশন সিলেক্ট করতে হবে। এরপর অটো রিচার্জের অ্যামাউন্ট ঠিক করে দিতে হবে। সবশেষে বিকাশ একাউন্টের পিন নম্বর দিলেই সেবাটি চালু হয়ে যাবে।
অটো রিচার্জ চালু হয়ে গেলে মোবাইলের ব্যালেন্স ১০ টাকা অথবা তার কম হলেই গ্রাহকের মোবাইল নম্বরে নির্ধারিত রিচার্জ অ্যামাউন্ট স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে। যেকোনো সময় গ্রাহক তার প্রয়োজন অনুযায়ী অ্যামাউন্ট পরিবর্তন করতে পারবেন।

গ্রাহক শুধুমাত্র নিজের নম্বরেই ২০ টাকা থেকে ১০০০ টাকা পর্যন্ত অটো রিচার্জ করতে পারবেন। গ্রাহকের মোবাইলের ব্যালেন্স ১০ টাকা কিংবা তার কম হওয়া মাত্র অটো রিচার্জ সুবিধা চালু হয়ে যাবে। এক্ষেত্রে বিকাশ অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স থাকতে হবে। গ্রাহক দিনে সর্বোচ্চ ৩ বার অটো রিচার্জ সুবিধা নিতে পারবেন। যদি নির্ধারিত অটো রিচার্জ পরিমাণের সঙ্গে সংশ্লিষ্ট কোনো রিচার্জ প্যাকেজ থাকে, তবে সেটিও মোবাইল অপারেটর দ্বারা সক্রিয় হতে পারে।

বিকাশের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে মোবাইল ব্যালেন্স রিচার্জ করার বিস্তারিত জানতে চাইলে ভিজিট করতে হবে https://www.bkash.com/auto-recharge ওয়েবসাইটে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীমকে গণপিটুনিতে হত্যা মামলার প্রধান আসামিবিস্তারিত পড়ুন

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে: প্রধানমন্ত্রী

প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

কলারোয়ার কাজীরহাট কলেজের ভর্তি অনুমোদন দিয়েছিলেন তৎকালীন কলেজ পরিদর্শক প্রফেসর আবু নসর

সাতক্ষীরার কলারোয়ার কাজিরহাট কলেজে হঠাৎ যশোর শিক্ষা বোর্ডের সাবেক কলেজ পরিদর্শক অবসরপ্রাপ্তবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক
  • সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
  • শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • কক্সবাজারে অগ্নিকাণ্ড, টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০
  • চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: চিফ হুইপ
  • ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
  • কক্সবাজারে রিসোর্টের আগু.ন নিয়ন্ত্রণে, নিহ.ত বেড়ে ৬
  • মেরুদণ্ডের চিকিৎসায় বিদেশমুখিতা কমাতে সরকারি হাসপাতালে স্পাইন ইউনিটের দাবি
  • সাতক্ষীরায় দুর্গপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি
  • মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ
  • দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের