বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মোবাইল ফোন নিষিদ্ধ ক্যাটরিনার বিয়েতে!

বিয়ের তারিখ ক্রমশ এগিয়ে আসছে। কিন্তু এখনো মুখে কুলুপ এঁটে রয়েছেন তারকা জুটি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। ৭ থেকে ৯ ডিসেম্বর ভিকি ও ক্যাটরিনার রাজকীয় বিয়ের আসর বসছে রাজস্থানে। এ খবর তো সবারই জানা।

বিয়ের খবর চারদিকে ছড়িয়ে পড়ায় মন খারাপ ক্যাটরিনার। কারণ তিনি নিজেই সবাইকে এই সুখবর জানাবেন বলে ঠিক করেছিলেন।

এবার ক্যাটরিনা ও ভিকির বিয়ে নিয়ে নতুন খবর সামনে এসেছে । সেটি হলো, বিয়ের সব ছবি যাতে বাইরে ছড়িয়ে না পড়ে তার জন্য বিয়েবাড়িতে মোবাইল নিষিদ্ধ করেছে এই জুটি। বিয়ের সব ছবি গোপন রাখতে বিশেষ উদ্যোগ নিলেন এই তারকা জুটি।

ভারতীয় সংবাদমাধ্যমে ক্যাটরিনা ও ভিকির এক ঘনিষ্ঠ ব্যক্তি জানিয়েছেন, পরিবারের সদস্য ও বলিউডে তাদের কাছের বন্ধুদের নিয়েই বিয়ে সারবেন তারা। যে ইভেন্ট ম্যানেজমেন্ট তাদের বিয়ের দায়িত্ব নিয়েছে, তাদের কাছে ক্যাট ও ভিকির কড়া নির্দেশ বিয়েতে যেন কেউই মোবাইল নিয়ে প্রবেশ করতে না পারেন।

এমনকি যারা ছবি তুলবেন তারা কেউ যেন ক্যাটরিনা ও ভিকির নির্দেশ ছাড়া কোনও ছবি অন্য কাউকে হস্তান্তর করতে পারবেন না বা সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারবেন না।

ভিকি ও ক্যাটের এক বন্ধু সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘তাদের জন্য বিয়ের দিন জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিন। তাই স্বাভাবিকভাবেই তারা চাইবেন যে তাদের অনুমতি ছাড়া সেই ছবি যেন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে না পড়ে। ক্যাট ও ভিকি দুজনে মিলেই বিয়ের তোড়জোড় শুরু করেছেন, সঙ্গে রয়েছে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির টিম।’

জানা যায় বিয়েবাড়িতে একটা অংশ ভাগ করে দেওয়া হবে যেখানে প্রবেশ করতে গেলে মোবাইল বন্ধ রাখতে হবে। পরিবার, আত্মীয়স্বজন থেকে শুরু করে বলিউডের সুপারস্টারদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে এ নিয়ম।

সূত্র: জি২৪ ঘণ্টা

একই রকম সংবাদ সমূহ

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের ব্যবধানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক তরুণী। হিজাববিস্তারিত পড়ুন

কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্নাবিস্তারিত পড়ুন

নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন পরিচালক ও অভিনেতাবিস্তারিত পড়ুন

  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বাবা কারাগারে, মুখ খুললেন পূজা চেরি
  • বিএনপির ঘরে ‘চমক’
  • নির্বাচনের আগে পুলিশের মামলায় ফাঁসলেন বিজয়
  • ‘ফেইসবুক ইনকামে লাল বাত্তি, তাই ফুটপাত ব্যাংক খুলে বসলাম’
  • দেশে ফিরলেও হদিস নেই অভিনেতা আলভীর, গ্রেপ্তার অভিযানে পুলিশ
  • নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার হিরো আলম
  • আইয়ুব বাচ্চু-ববিতাসহ একুশে পদক পাচ্ছেন যারা
  • তাকে বিয়েতে রাজি করাতে আত্মহত্যার চেষ্টা করেছিল সালমান: দাবি সামিরার
  • সালমান শাহর স্ত্রী সামিরা ও ডনের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা জারি
  • বিচ্ছেদ গুঞ্জনে দেব ও রুক্মিণী
  • ছিলেন আ.লীগের মনোনয়ন প্রত্যাশী, এবার বিএনপির সমাবেশে অভিনেত্রী অপু বিশ্বাস