মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ম্যাজিস্ট্রেট পৌঁছাতেই বাল্যবিয়ে হয়ে গেল ‘দাদার কুলখানি’

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাদৈর ইউনিয়নের মান্দারপুর গ্রামে বাল্যবিয়ে বন্ধ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৮ অক্টোবর) উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবা খান কনের বাড়িতে গিয়ে এ বিয়ে বন্ধ করে দেন।

এসময় কনের পরিবারের লোকজন জানান, বাল্যবিয়ে নয়, তার দাদার কুলখানির আয়োজন করা হয়েছে। পরে অবশ্য কনের পরিবারের লোকজন বিয়ে না দেয়ার শর্তে মুচলেকা দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবা খান জানান, ওই গ্রামের এক প্রবাসীর কন্যার বিয়ের দিন ধার্য ছিল রোববার। কনে নবম শ্রেণির ছাত্রী হওয়ার বিষয়টি এক সংবাদকর্মীর মাধ্যমে খবর পেয়ে তিনি দুপুরে বিয়ে বাড়িতে হাজির হন। ওই কনের হাতে মেহেদি লাগানো দেখে বিষয়টি নিশ্চিত হই। তবে পরিবারের লোকজন জানান, ওই কনের দাদার কুলখানি উপলক্ষে খাবার-দাবারের আয়োজন করা হয়েছে। নবম শ্রেণি পড়ুয়া ওই মেয়ে এমনিতেই হাতে মেহেদি দেয়। কিন্তু সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিয়ে আয়োজনের বিষয়টি নিশ্চিত হয়ে কনের পরিবারের কাছ থেকে মুচলেকা আদায় করা হয়।

এ সময় স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রোববার রাতে ওই স্কুল পড়ুয়া কন্যার বিয়ে হওয়ার কথা ছিল।
তথ্যসূত্র: সময় টিভি নিউজ।

একই রকম সংবাদ সমূহ

গত ১৮ বছরে ‘নির্যাতিতরা’ ভাতা ও বীরের মর্যাদা পাবেন: মুক্তিযুদ্ধমন্ত্রী

বিগত সরকারের শাসনামলে আন্দোলন-সংগ্রাম ও গুম-খুনে নির্যাতিতরা বীরের মর্যাদা পাবেন বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

নতুন শর্ত দেখিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না : হাইকোর্টের রায়

নিয়োগের সময়কার বিধিমালা উপেক্ষা করে পরবর্তী সময়ে নতুন কোনো শর্ত বা বিধিবিস্তারিত পড়ুন

শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষাবিস্তারিত পড়ুন

  • এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫
  • এসএসসিতে পাসের হার ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন
  • বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার, বন বিভাগ ক্যাটাগরিতে দ্বিতীয় সাতক্ষীরার মারুফ
  • দেবহাটা-কালিগঞ্জ ভূমিহীন সংগ্রাম কমিটির নতুন কমিটি, জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম প্রায় চূড়ান্ত!
  • বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
  • তরুণ নারীরা নেতৃত্বের সুযোগ পেলে শক্তিশালী হবে দেশের ভবিষ্যৎ : জুবাইদা রহমান
  • হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
  • দেশের প্রকৌশলীদের প্রশংসা প্রধানমন্ত্রীর
  • বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তরা পেলো নতুন বাড়ির চাবি
  • সমুদ্র উপকূলে কল-কারখানা স্থাপন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে : বাঁশখালীতে প্রধানমন্ত্রী