রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ম্যানচেস্টার ইউনাইটেড হেরেও ফাইনালে, আর্সেনাল ড্র করেও বিদায়

হারের পরও স্বস্তির হাসি ম্যানচেস্টার ইউনাইটেডের। ওলে গানার শুলশারের যুগে যে প্রথমবারের মতো ফাইনালের দেখা পেল রেড ডেভিলসরা। বৃহস্পতিবার রাতে রোমার মাঠে ৩-২ গোলে হেরে টানা সাত ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ভেঙেছে তাদের। তবে ইউরোপা লিগের ফাইনাল নিশ্চিত হয়ে গেছে ঠিকই।

সেমিফাইনালের প্রথম লেগে যে ৬-২ গোলে জিতে রাস্তাটা পরিষ্কারই করে রেখেছিল ইংলিশ ক্লাবটি। দুই লেগ মিলিয়ে ৮-৫ ব্যবধানে এগিয়ে থেকে সেমিফাইনালের পথ পাড়ি দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

অন্যদিকে ঘরের মাঠে ভিয়ারিয়ালের বিপক্ষে গোলশূন্য ড্র করে ইউরোপা লিগ থেকে বিদায় নিয়েছে আর্সেনাল। দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে ফাইনালে উঠেছে ভিয়ারিয়াল।

রোমার মাঠে প্রথমার্ধে ৩৯তম মিনিটে এডিনসন কাভানির গোলে এগিয়ে গিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে দ্বিতীয়ার্ধে তিন মিনিটের ব্যবধানে দুই গোল করে দারুণভাবে লড়াইয়ে ফেরে স্বাগতিকরা। ৫৭ মিনিটে এডিন জেকো আর ৬০ মিনিটে ব্রায়ান ক্রিস্তান্তের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় রোমা।

৬৮ মিনিটের মাথায় দারুণ এক হেডে দলকে সমতায় ফেরান কাভানি। তবে ৮৩ মিনিটে এসে আত্মঘাতী গোল খেয়ে বসে ম্যানচেস্টার ইউনাইটেড। নিকোলা জালেভস্কির নিচু শট অ্যালেক্স টেলাসের পায়ে লেগে দিক পাল্টে চোখের নিমিষে জালে জড়িয়ে যায়। ম্যাচে অনেকগুলো সেভ করা গোলরক্ষক ডেভিড ডি গিয়ার কিছুই করার ছিল না।

শেষ পর্যন্ত হারলেও ৮-৫ ব্যবধানে এগিয়ে ফাইনালে নাম লেখানোয় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন শুলশার। তার অধীনে চারটি সেমিফাইনাল হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড, সেই দুর্ভাগ্য এবার ঘুচল।

এদিকে এমিরেটস স্টেডিয়ামে বল দখল থেকে শুরু করে সবকিছুতে মোটামুটি এগিয়ে থাকলেও গোলের মুখ খুলতে পারেনি আর্সেনাল। শেষ পর্যন্ত ভিয়ারিয়ালের বিপক্ষে নিজেদের মাঠে গোলশূন্য ড্রয়ে বিদায়ই নিতে হয়েছে তাদের।

আগামী ২৬ মে পোল্যান্ডের গোডাইন্সকে অনুষ্ঠিত হবে ম্যানচেস্টার ইউনাইটেড ও ভিয়ারিয়ালের মধ্যকার ইউরোপা লিগের ফাইনালটি।

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর