বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ময়মনসিংহে এক ভুয়া পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব

ময়মনসিংহে মোকসেদ (২৫) নামের এক ভুয়া পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। এসময় তার কাছ থেকে পুলিশের একটি শার্ট, একটি প্যান্ট, দুটি ক্যাপ, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি ক্যাপ, একটি অ্যালার্ম হর্ন, একটি মোবাইল, নগদ টাকা, পুলিশের এক জোড়া জুতা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

রোববার (৭ ফেব্রুয়ারি) দুপুরে শম্ভুগঞ্জ ব্রিজ মোড়ের পশ্চিম পাশে জয়বাংলা চত্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে ময়মনসিংহ র‍্যাব-১৪ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

গ্রেফতার মোকসেদ আলী ময়মনসিংহ নগরীর চর কালীবাড়ি এলাকার মানিক মিয়ার ছেলে।

র‍্যাব-১৪-এর মেজর ফজলে রাব্বি বলেন, ‘সংবাদ ছিল ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জ ব্রিজ মোড়ের পশ্চিম পাশে জয়বাংলা চত্বরের সামনে একজন ভুয়া পুলিশ সদস্য যানবাহন ও বিভিন্ন লোকজনের কাছ থেকে টাকা আদায় করছেন। সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে গ্রেফতার করা হয়। মোকসেদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরে ময়মনসিংহের বিভিন্ন এলাকায় কখনো পুলিশের পোশাক পরে আবার কখনো সাদা পোশাকে পুলিশের পরিচয় দিয়ে সাধারণ মানুষকে গ্রেফতারের ভয় দেখিয়ে এবং ইজিবাইক ও সিএনজি চালকদের কাছ থেকে চাঁদাবাজি করে আসছিলেন।’

এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

অবশেষে প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষকের নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে প্রাথমিকভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জনবিস্তারিত পড়ুন

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশবিস্তারিত পড়ুন

বসিয়েছিলেন ২০টি সিসিটিভি ক্যামেরা, ঘুমাতেন কবুতরের ঘরে, তবু শেষরক্ষা হয়নি

গ্রেপ্তার এড়াতে পুলিশের ওপর নজরদারি করার জন্য গ্রামের প্রধান সড়ক থেকে নিজবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • আমার দুধের সন্তানকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা
  • সরকার পাঁচ বছর থাকবে, এটা মেনে রাজনীতি করা উচিত: তথ্য উপদেষ্টা
  • অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী
  • কিলোমিটারপ্রতি যত বাড়লো বাসভাড়া
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • একযোগে পুলিশের ৩১ কর্মকর্তার বদলি ও পদায়ন
  • বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষায় বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি
  • প্রভিডেন্ট ফান্ড নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর
  • কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে