সোমবার, আগস্ট ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সোনা কেনাকাটায় যোগ হবে ভ্যাট ও মজুরি: বাজুস

দেশে সোনা কেনাকাটায় এবার মূল্যের সাথে ভ্যাট ও মজুরি যোগ করে পুনরায় মূল্য নির্ধারণের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি, বাজুস। সংগঠনটির অভ্যন্তরীণ এক সভায় কণ্ঠ ভোটে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়।

সোমবার (০৮ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বাজুস।
এতে বলা হয়, বাজুস সভাপতির নেতৃত্বে অতিরিক্ত সাধারণ সভায় সোনার মূল্যের সাথে ভ্যাট ও মজুরি যোগ করে পুনরায় মূল্য নির্ধারণ করার সিদ্ধান্ত কণ্ঠ ভোটে পাস করা হয়। পরে স্বচ্ছতার জন্য বিষয়টি বর্তমান আইন অনুযায়ী পরামর্শ চেয়ে জাতীয় রাজস্ব বোর্ডের সংশ্লিষ্ট শাখায় প্রেরণ করা হয়েছে বলেও জানানো হয়।

এছাড়া সিদ্ধান্ত প্রয়োগের ক্ষেত্রে করোনাকালে পরিবর্তিত সোনারমূল্যে ক্রেতা বা গ্রাহকের মাঝে কি প্রভাব পড়ে বা প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং কি ধরণের চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে, সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। অবস্থা মূল্যায়ন করে ও জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা পাওয়ার পরই বাজুসের কার্যনির্বাহী কমিটি সভার আয়োজন করবে।

তবে গত ১৩ জানুয়ারি নোটিশ অনুযায়ী সোনার মূল্য নির্ধারণ করে ব্যবসায়িদের বিক্রি করার নির্দেশনাও দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি, বাজুস।

একই রকম সংবাদ সমূহ

অনলাইনে নতুন স্ক্যাম, ৫ ভুলে খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট

অনলাইন ব্যাংকিং, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং ডিজিটাল লেনদেনের ব্যবহার যত বাড়ছে,বিস্তারিত পড়ুন

এনআইডি নবায়ন বাধ্যতামূলক হচ্ছে

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ১৫ বছরের মেয়াদ শেষ হওয়ার পর তা নবায়ন করাবিস্তারিত পড়ুন

পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি

বাংলাদেশের সাধারণ পাসপোর্টে যুক্ত করা হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মীর মাহফুজুরবিস্তারিত পড়ুন

  • সঞ্চয়পত্রের মুনাফায় পরিবর্তন আসছে না
  • ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • মা-বাবাকে ভুলিয়ে দেওয়া ‘সফলতা’ প্রয়োজন নেই : আহমাদুল্লাহ
  • ১৮ বছরের নিচে তামাক ও নিকোটিন পণ্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ: প্রধানমন্ত্রী
  • নবম পে স্কেল: বেসিকের হাফ বেতনে কোন গ্রেডে কত বাড়ছে
  • পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত, বাদ যাচ্ছে টুঙ্গিপাড়ার সমাধিসৌধ
  • ঋণগ্রস্ত ব্যক্তি কী কোরবানি দিতে পারবেন?
  • গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না : হাইকোর্ট
  • প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড হবে ‘গেম-চেঞ্জার’
  • এসি ২৪ না ২৬ ডিগ্রি, কত তাপমাত্রায় বিদ্যুৎ বিল কম
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়