শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যবিপ্রবিতে আবাসিক হলে খুলে পরীক্ষা শুরু জুলাইয়ে!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সেমিস্টার ফাইনাল পরীক্ষা আগামী ১ জুলাই ২০২১ খ্রি. স্বশরীরে অনুষ্ঠিত হবে। প্রথমে স্নাতক চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তরের পরীক্ষা নেওয়া হবে। পরবর্তীতে ধাপে ধাপে সকল বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলাকালীন সময়ে আবাসিক হলের শিক্ষার্থীদের করোনা পরীক্ষা করিয়ে হলে থাকার অনুমতি দেওয়া হবে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের এক মিটিংয়ে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন সভায় উপস্থিত এাকধিক সদস্যগণ।

গৃহীত সিদ্ধান্তগুলো হলো- আগামী ১ জুলাই থেকে স্নাতকোত্তর ও স্নাতক ৪র্থ বর্ষ সেমিস্টার ফাইনাল শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদেরকে আগামী ২০ জুনের পর বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টার থেকে করোনা পরীক্ষা করিয়ে আগামী ২৫ জুনের মধ্যে আবাসিক হলে প্রবেশ করানো হবে। আবাসিক শিক্ষার্থীদের প্রয়োজনীয় সামগ্রী সাথে নিয়ে হলে প্রবেশ করতে হবে। হলে অবস্থানকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বাইরে যাওয়া যাবে না এবং আবাসিক হলে খাবার বাবদ এককালীন টাকা পরিশোধ করতে হবে।
অনাবাসিক শিক্ষার্থীরা বাইরে মেস বা বাড়ি থেকে পরীক্ষা দিবে এবং পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে আবাসিক/অনাবাসিক শিক্ষার্থীদের আলাদা আলাদা কক্ষে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

যবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন বলেন, আমরা নতুন বর্ষের শিক্ষার্থী ভর্তি করানোর আগে সকল বর্ষের পরীক্ষা সম্পন্ন করবো। যেহেতু স্বাস্থ্যবিধি মেনে স্বশরীরে পরীক্ষা নেওয়া হবে, তাই একসাথে সকল বর্ষের পরীক্ষা নেওয়া সম্ভব নয়। ধাপে ধাপে সকল বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন যেহেতু স্বশরীরে পরীক্ষা অনুষ্ঠিত হবে, এসময় কোন শিক্ষার্থীকে যদি সহযোগিতার প্রয়োজন হয় সেটাও আমরা করবো।

করোনা পরিস্থিতির অবনতি হলে কি ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, একসাথে শতাধিক শিক্ষার্থীকে চিকিৎসা দেওয়ার মত সক্ষমতা আমাদের আছে। আমাদের মেডিকেল টিম সহ সব কিছু প্রস্তুত আছে। তবে এমন যদি হয় বিশ্ববিদ্যালয় খোলা রাখা আর সম্ভব না, তখন অনলাইনে পরীক্ষা নেওয়ার সক্ষমতাও আমাদের রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ২ ছাত্রলীগ কর্মী আটক

যশোরের বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে দুই ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ।বিস্তারিত পড়ুন

অপ্রাপ্তবয়স্ক চালকের দৌরাত্ম্য: নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে ট্রাক্টরে মাটি পরিবহনে বাড়ছে দুর্ঘটনা ও পরিবেশঝুঁকি

যশোরের মনিরামপুর উপজেলার নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক কিশোর চালকদের দিয়ে ট্রাক্টরবিস্তারিত পড়ুন

ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশাসনকে উদ্দেশ্য করে প্রশ্নবিস্তারিত পড়ুন

  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
  • চতুর্থ স্তম্ভের নীরব কান্না- কষ্টে দিন কাটে অনেক সংবাদকর্মীর পরিবার
  • মনিরামপুরে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেলের দুই আরোহী নিহত
  • মনিরামপুরে চার মাদকসেবীর জেল-জরিমানা
  • যশোরের রাজগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে ওষুধ সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
  • মনিরামপুরে অবৈধভাবে কৃষিজমি খনন ও মাটি বিক্রি ৫ অভিযানে কারাদণ্ড ও জরিমানা
  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • যশোরের রাজগঞ্জে পানিতে ডুবে তিন ছাগলের মৃত্যু
  • যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ
  • যশোরের রাজগঞ্জে নিয়ন্ত্রণহীন প্রক্রিয়াজাত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি