বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের মণিরামপুরে বাবার উপর অভিমান করে ছেলের আত্মহত্যা

যশোরের মণিরামপুরে মাংস খেয়ে ফেলায় বাবার ওপর অভিমান করে আত্মহত্যা করেছে বাপ্পি হোসেন (৭) নামের এক শিশু।

মঙ্গলবার (১৯ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে শিশুটির মরাদেহ উদ্ধার করা হয়।

বাপ্পি উপজেলার হরিহরনগর ইউনিয়নের কায়েমকোলা গ্রামের আব্দুল মালেকের ছেলে। সে স্থানীয় একটি হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ছিলো।

এ বিষয়ে বাপ্পির বাবা আব্দুল মালেক বলেন- আজ সকালে ছেলেকে নিয়ে আমি খেতে বসি। ওরে দুই টুকরা মাংস দিয়ে আমি একটি হাড়সহ মাংস নিই। এতে ছেলে রাগ করে। তখন আমি ওরে বলেছি, ফ্রিজে মাংস আছে। তোমাকে রান্না করে দেবো। এরপর খাওয়া শেষে আমি শৌচাগারে যাই। ফিরে এসে ছেলেকে ডাকাডাকি করি। পরে দেখি ঘরের দরজা বন্ধ। জানালা দিয়ে দেখি মশারির দড়ি গলায় জড়িয়ে আমার ছেলে দাঁড়িয়ে আছে। ছেলের এ অবস্থা দেখে আমি চিৎকার দিলে পাশের বাড়ির নূরনবী নামে এক কিশোর এসে ভেন্টিলেটর দিয়ে উঠে ঘরের দরজা খুলে দেয়। ততক্ষণে আমার ছেলে না মারা যায়।

বাপ্পির মা মঞ্জুয়ারা বেগম জানান- তার ছেলে খুব রাগী ছিলো। আজ সকালে মাংস খাওয়া নিয়ে বাপ্পি তার বাবার সঙ্গে রাগ করে।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-ই-আলম সিদ্দীকি বলেন- বাপ্পি বাবা-মার একমাত্র ছেলে এবং খুবই অভিমানী ছিলো। আজ সকালে খাবার খাওয়ার সময় মাংস কম হয়ে যাওয়ায় বাবার সঙ্গে রাগ করে সে। পরে ঘরের দরজা লাগিয়ে গলায় ফাঁস দেয়।

ওসি আরও বলেন- ঘটনার সত্যতা পাওয়ায় স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন