রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের রাজগঞ্জে তীব্র গরমে ধান বহনের সময় কৃষি শ্রমিকের মৃ*ত্যু

যশোরের মনিরামপুর উপজেলার হানুয়ার-কোমলপুর মাঠে বাকে করে ধান বহনের সময় মান্নান শেখ (৫০) নামে এক কৃষি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) সকালে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত মান্নান শেখ চালুয়াহাটি ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত হাতেম শেখের ছেলে।

জীবিকার তাগিদে প্রতিদিনের মতো এদিনও তিনি শ্রমিক হিসেবে বাকে করে ধান বহনের কাজে নিয়োজিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কোমলপুর গ্রামের মহালদার পাড়ার বাসিন্দা সামাদ হোসেন তার জমির পাকা ধান ঘরে তুলতে রাজগঞ্জ বাজার থেকে চারজন শ্রমিককে মজুরির ভিত্তিতে নিয়ে আসেন। ভোর থেকেই তারা মাঠে কাজ শুরু করেন। প্রচণ্ড গরম উপেক্ষা করে শ্রমিকরা একটানা কাজ চালিয়ে যাচ্ছিলেন।

স্থানীয় ইউপি সদস্য খালেদুর রহমান টিটো জানান, সকাল আনুমানিক ১০টার দিকে জমির মালিক শ্রমিকদের বিশ্রাম ও খাবারের জন্য বিরতির পরামর্শ দেন। তবে শ্রমিকরা আরও কিছুক্ষণ কাজ শেষে বিরতি নেবেন বলে জানিয়ে পুনরায় কাজে নেমে পড়েন। একপর্যায়ে ধান বহনের সময় একটি ধানের আটি পথের মাঝে থাকা সীমানা খুঁটির সঙ্গে আটকে যায়। এতে ভারসাম্য হারিয়ে অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে মান্নান শেখ হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধারের চেষ্টা করলেও ততক্ষণে তিনি নিস্তেজ হয়ে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সহকর্মীদের ধারণা, দীর্ঘ সময় তীব্র রোদে কাজ করায় তিনি অসুস্থ হয়ে পড়েন।

স্থানীয়দের মতে, এটি হিট স্ট্রোকজনিত মৃত্যু হতে পারে। খবর পেয়ে নিহতের স্বজনরা ঘটনাস্থলে এসে মরদেহ নিজ গ্রামে নিয়ে যান। পরিবারের সদস্যদের আহাজারিতে এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। এ ঘটনায় এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন এবং তীব্র গরমে মাঠে কর্মরত শ্রমিকদের জন্য বাড়তি সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি