বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের রাজগঞ্জে থানা স্থাপনের প্রত্যয় নবনির্বাচিত সংসদ সদস্য গাজী এনামুল হকের

যশোরের মনিরামপুরে আইনি সেবার মান বাড়াতে রাজগঞ্জে প্রস্তাবিত থানাকে বাস্তব রূপ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য গাজী এনামুল হক।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নিজ এলাকায় দলের অনুসারীদের সাথে মতবিনিময়কালে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেছেন। গাজী এনামুল বলেন- আল্লাহ যদি সুযোগ দেন, আমার ক্ষমতার ভেতরে যদি থাকে তাহলে মনিরামপুরের মানুষের প্রশাসনিক কষ্ট লাঘবে কাজ করবো। রাজগঞ্জকে থানায় রূপান্তর করতে যা যা করা দরকার তাই করা হবে। রাজগঞ্জে থানা হলে চাকরি বাড়বে, অবকাঠামো উন্নয়ন হবে। রাস্তা, ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাটের উন্নয়ন হবে। এনামুল হক বলেন- মনিরামপুরে একটি আসন ঠিক রেখে রাজগঞ্জকে থানায় রূপান্তর করতে পারলে এখানে একটি হাসপাতাল হবে। তাহলে দ্বিগুণ মানুষ সেবা পাবে।

এদিকে বিজয়ী হয়ে মনিরামপুরকে উন্নত, নিরাপদ ও চাঁদামুক্ত গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে শুক্রবার সকালে নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন গাজী এনামুল। সেখানে তিনি মনিরামপুরবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন- এই বিজয় কোনো ব্যক্তির নয়, এটি সমগ্র মনিরামপুরবাসীর বিজয়। আপনারা যে আস্থা, সমর্থন ও ভালোবাসা দেখিয়েছেন, তা আমার জন্য এক বিশাল আমানত। এই আস্থার মর্যাদা রক্ষা করা এখন আমার সবচেয়ে বড় দায়িত্ব।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ (মনিরামপুর) আসনে গাজী এনামুল হক এক লাখ ৩০ হাজার ৫৯৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বহিস্কৃত উপজেলা সভাপতি শহীদ মো. ইকবাল হোসেন কলস প্রতীকে ৮৪ হাজার ২৭৬ ভোট পেয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন