শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের রাজগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবির

হেলাল উদ্দিন: যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় প্রাক্তণ ছাত্র সমিতির (রেসা) আয়োজনে চক্ষু শিবিরে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।
সকালে চক্ষু শিবিরের উদ্বোধন করেন- রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রহমতুল্যাহ এবং অবসরপ্রাপ্ত শিক্ষক শ্রী নীল রতন সিংহ।
অবসরপ্রাপ্ত ব্যাংকার ও রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুল মান্নান ও রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাসুদ কামাল তুষারের সার্বিক ব্যবস্থাপনায় বিনামূল্যে এ চক্ষু শিবিরে প্রায় তিন শত রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয়।
এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ ও রেসার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সিংগাপুর প্রবাসী ইঞ্জিনিয়ার মাহাবুব রহমান, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় প্রাক্তণ ছাত্র সমতি (রেসা) প্রতিবছর এই বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করে আসছে।
চিকিৎসা ব্যবস্থাপনায় ছিলেন- রেসার স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক ডাঃ তোফাজ্জেল হোসেন।

একই রকম সংবাদ সমূহ

যশোরের রাজগঞ্জে বৈরী আবহাওয়ায় কাটা আমন ধানের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় কৃষক

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকায় হঠাৎ বৈরী আবহাওয়া ও বৃষ্টিতে মাঠে কেটেবিস্তারিত পড়ুন

মণিরামপুরের রাজগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি সদস্য নি/হ/ত

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় সুরত আলী (৫৫) নামেরবিস্তারিত পড়ুন

মনিরামপুরে দুই মোটরসাইকেলের সংঘ*র্ষে প্রাণ গেল পথচারী বৃদ্ধের

যশোরের মনিরামপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষের পর একটি মোটরসাইকেলের ধাক্কায় রুহুল আমীন (৭০)বিস্তারিত পড়ুন

  • ডিএনএ পরীক্ষায় পরিচয় নিশ্চিত, মণিরামপুরে ফিরছে আগুনে নিহত একই পরিবারের চারজনের মরদেহ
  • যশোরের রাজগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের
  • যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু
  • যশোরের মণিরামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কক্সবাজারের রিসোর্টে আগুন, দুই মেয়েসহ যশোরের দম্পতির মৃত্যু
  • রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা
  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের