সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে মাদ্রাসার সামনে এক ছাত্রীকে অপরিচিত এক ব্যক্তি কাগজ ধরিয়ে দেওয়ার পর অজ্ঞান হয়ে পড়ার ঘটনা ঘটেছে। পরিবারের অভিযোগ, ওই ঘটনার পেছনে অপহরণের চেষ্টা থাকতে পারে। তবে এ বিষয়ে এখনো কোনো মামলা বা পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনাটি ঘটেছে সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টার পর রাজগঞ্জ বাজারে সিদ্দিকীয়া মডেল ফাযিল (বিএ) মাদ্রাসার সামনে।
ওই ছাত্রী হলো তারিন ইয়াসমিন (১১)। সে রাজগঞ্জ সিদ্দিকীয়া মডেল ফাযিল (বিএ) মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্রী এবং মণিরামপুর উপজেলার হানুয়ার গ্রামের বাসিন্দা যুবদল নেতা তুহিন মাহমুদের মেয়ে।

মাদ্রাসা কর্তৃপক্ষ ও পরিবারের ভাষ্য অনুযায়ী, সোমবার সকালে মাদ্রাসা থেকে তারিন ইয়াসমিন বের হয়ে বাজারের রাস্তায় ওঠে। এ সময় অপরিচিত এক ব্যক্তি তার হাতে একটি কাগজ দিয়ে তাতে কী লেখা আছে তা পড়তে বলে। প্রথমে কাগজটি নিতে রাজি না হলেও ওই ব্যক্তি জোরাজুরি করলে একপর্যায়ে তারিন কাগজটি হাতে নেয়। পরে কাগজটি মুখের কাছে নেওয়ার সঙ্গে সঙ্গেই সে অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যায় বলে জানা গেছে।

এ সময় বাজারের লোকজন ও মাদ্রাসার এক শিক্ষক তাকে উদ্ধার করে মাদ্রাসার ভেতরে নিয়ে যান। সেখানে মুখে পানি দেওয়ার পর তার জ্ঞান ফেরে। পরে মাদ্রাসার শিক্ষকরা তার কাছ থেকে ঘটনার বিস্তারিত জানতে পারেন।

ঘটনার পর মাদ্রাসা কর্তৃপক্ষ তারিনের পরিবারের সদস্যদের খবর দেয়। খবর পেয়ে তার বাবা মাদ্রাসায় এসে মেয়েকে নিয়ে যশোরের একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার চিকিৎসা চলছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজগঞ্জ সিদ্দিকীয়া মডেল ফাযিল (বিএ) মাদ্রাসার অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম বলেন, মাদ্রাসার সামনে মেয়েটি অজ্ঞান হয়ে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে মাদ্রাসায় নেওয়া হয় এবং জ্ঞান ফেরার পর তার কাছ থেকেই ঘটনার বিষয়টি জানতে পারি। এরপর তার পরিবারকে খবর দেওয়া হয়।

এ ঘটনায় রাজগঞ্জ এলাকায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত করে ওই অপরিচিত ব্যক্তিকে শনাক্ত করার দাবি জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন