বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের বিক্ষোভ, অবরোধ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে যশোরের চাঁচড়ার ত্রিমুখী সড়ক অবরোধ করে রেখেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীরা।
এতে বেনাপোল স্থলবন্দরের মহাসড়কে সারা দেশের যানচলাচল বন্ধ হয়ে গেছে। সড়কের তিন দিকে দীর্ঘ ১০ কিলোমিটার যানবাহনের সারি দেখতে পাওয়া যায়, তবে অসুস্থ রোগীবাহী গাড়িগুলো এ অবরোধের বাইরে রয়েছে বলে জানিয়েছেন তারা।

মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ১২টা থেকে যশোরের চাঁচড়া গোল চত্বরে বেনাপোল-খুলনা-কুষ্টিয়া-রাজশাহী-ঢাকা সড়কে ব্যারিকেড দিয়ে এ কর্মসূচি পালন করছে যবিপ্রবির কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা।
বিকাল পর্যন্ত চলে এ কর্মসূচি।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানায়, সোমবার (১৫ জুলাই) সারা দেশে ঢাবি, চবি, জাবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নির্মম নির্যাতনের কারণে আজকের অবরোধে সারা যশোরের শিক্ষার্থীরা আন্দোলনে নেমোছে।

বাংলা ব্লকেড কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা কোটার বিরুদ্ধে সম্মিলিত কণ্ঠে ‘কোটা না মেধা? মেধা মেধা’, আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘আঠারোর পরিপত্র, পুনর্বহাল করতে হবে’, ‘কোটাপ্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’, ‘সারা বাংলায় খবর দে, কোটাপ্রথার কবর দে’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’ ইত্যাদি স্লোগান দেন।

একই রকম সংবাদ সমূহ

শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব’র জরুরী সাধারণ সভা

নিজস্ব প্রতিনিধি: শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের