শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরে বাড়ছে করোনা, শনাক্তের হার ৪২ শতাংশ

প্রতিদিনই যশোরের বাড়ছে করোনা শনাক্তের হার। গত ২৪ ঘন্টায় এ জেলায় নতুন করে ১২৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (০৮ জুন) শনাক্তের হার ৪২ শতাংশ। সোমবার শনাক্তের হার ছিল ২৯ শতাংশ। এছাড়া মৃত্যু হয়েছে একজনের।

ভারত সীমান্তবর্তী যশোর জেলায় মে মাসের শেষ সপ্তাহ থেকে করোনা শনাক্তের হার বাড়তে শুরু করে। জুন মাসের শুরুতেও বহাল ছিল ঊর্ধ্বমুখী। গত ৩ সপ্তাহ শনাক্তের হার ছিল ২৫ শতাংশ। ৪ জুন এ হার ছিল ২৩ শতাংশ। ৫ জুন ছিল ২০ শতাংশ। ৬ জুন সেটা বেড়ে দাঁড়ায় ২৩ শতাংশে। ৭ জুন তা আরো বেড়ে দাঁড়ায় ২৯ শতাংশে। মঙ্গলবার সেটা বেড়ে দাঁড়িয়ে ৪২ শতাংশে। গত ২৪ ঘন্টায় এ জেলায় ২৯৪ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ১২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।

এদিকে এ পর্যন্ত জেলায় ৭ হাজার ৯৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৮৩জন। এছাড়া যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৭জন রোগী ভর্তি রয়েছেন।

এ অবস্থায় উদ্বিগ্ন জেলার সাধারণ মানুষ। তাদের দাবি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন ও স্বাস্থ্য-বিভাগকে আরো কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।

যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন প্রশাসন। ঊর্ধ্বমুখী এ হার রুখতে ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ বিভিন্ন এলাকায় মানুষের চলাচল সীমাবদ্ধ করা হয়েছে। এছাড়া দুপুরে করোনা প্রতিরোধ কমিটির জরুরি বৈঠকে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হয়।

একই রকম সংবাদ সমূহ

শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা

যশোরের শার্শার বাগআঁচড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতেবিস্তারিত পড়ুন

মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি

যশোরের মণিরামপুর ও রাজগঞ্জ বাজারে দেদারছে বিক্রি হচ্ছে কথিত ‘জেলি পুশ’ করাবিস্তারিত পড়ুন

সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ

সৌদি আরবে চাকরি দেওয়ার কথা বলে ৪ লাখ ৭৫ হাজার টাকা নেওয়ারবিস্তারিত পড়ুন

  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার