বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যে পেশার মানুষ সবচেয়ে বেশি পরকীয়ায় জড়ান

পরকীয়া বিশ্বব্যাপী মারাত্মক আকার ধারণ করেছে। এর ফলে বিচ্ছেদের হারও বাড়ছে। বেশিরভাগ ক্ষেত্রেই এ ধরনের সম্পর্ক পারিবারিক জীবনে অশান্তি ডেকে আনে। যা বিচ্ছেদ পর্যন্ত গড়ায়।

সাম্প্রতিক গবেষণা বলছে, ১০ পেশার মানুষ সবচেয়ে বেশি পরকীয়া করে। সেগুলোর মধ্যে সবার ওপরে আছে চিকিৎসকরা। তারপরে আছে শিক্ষাক্ষেত্র, এরপর উদ্যোক্তা ও অর্থনীতিবিদরা।

জীবিকার সঙ্গে পরকীয়ার প্রত্যক্ষ সম্পর্ক না থাকলেও কোন পেশার মানুষ সবচেয়ে বেশি পরকীয়াতে লিপ্ত হন তা জানতে সম্প্রতি সমীক্ষা করেছিল একটি অনলাইন ডেটিং মাধ্যম। আর সেই সমীক্ষার ভিত্তিতেই জানা গেছে কোন পেশার মানুষ সবচেয়ে বেশি পরকীয়ায় লিপ্ত হন, তার মজাদার তথ্য।

অ্যাশলে ম্যাডিসন নামক খ্যাতনামা ডেটিং ওয়েবসাইটের সাম্প্রতিক সমীক্ষা বলছে, ১২টি পেশার মানুষের মধ্যে পরকীয়ার প্রবণতা সর্বাধিক। আর এই পেশার মানুষদের মধ্যে পরকীয়ার প্রবণতায় শীর্ষে রয়েছেন চিকিৎসকরা। ডেটিং ওয়েবসাইটটি ১০০০ জন বিবাহিত ব্যক্তিদের উপর এই সমীক্ষা চালায়।

সমীক্ষায় দেখা গেছে, পরকীয়ায় জড়িত নারীদের মধ্যে ২৩ শতাংশই ছিলেন চিকিৎসক ও নার্স। এর কারণ হিসেবে তারা জানায়, দীর্ঘক্ষণ কাজ করার ফলে মানসিক চাপ কমানোর জন্যই পরকীয়ায় জড়িয়ে পড়েন। অন্যদিকে পরকীয়ায় জড়িত এমন পুরুষদের মধ্যে ৫ শতাংশই ছিলেন চিকিৎসক।

তালিকার দ্বিতীয় অবস্থানে আছেন শিক্ষকরা। এ পেশার মানুষ সর্বাধিক পরকীয়ায় আগ্রহ দেখান। পরকীয়ায় জড়িত নারীদের ১২ শতাংশ ও পুরুষদের ৪ শতাংশই অধ্যাপক, প্রভাষক কিংবা শিক্ষক বলে মত গবেষকদের।

উদ্যোক্তা ও অর্থনীতিবিদরা আছেন তালিকার তৃতীয় স্থানে। পরকীয়ায় আগ্রহী ৯ শতাংশ নারী ও ৮ শতাংশ পুরুষ এই ধরনের পেশায় যুক্ত ছিলেন বলে দেখা গেছে সমীক্ষায়।

এরপর তালিকায় যথাক্রমে আছেন- খুচরা বিক্রেতা, সমাজকর্মী, সাংবাদিক, আইটি কর্মী, উকিল, বিনোদন জগতের মানুষ, কৃষিকাজ ও রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা।

আশ্চর্যজনকভাবে, আইটি বিভাগে কর্মরত পুরুষরা ৫ শতাংশ ও ২৩ শতাংশ নারী পরকীয়ায় জড়িত। তবে এ ধরনের সমীক্ষাকে কখনো সামাজিক সত্যের সামগ্রিক প্রতিফলন হিসেবে ধরে নেবেন না।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

একই রকম সংবাদ সমূহ

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সূচকে এক ধাপ পিছিয়ে এবার র‌্যাংকিংয়ে ৯৬তম স্থানেবিস্তারিত পড়ুন

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের ব্যবধানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক তরুণী। হিজাববিস্তারিত পড়ুন

মা-বাবাকে ভুলিয়ে দেওয়া ‘সফলতা’ প্রয়োজন নেই : আহমাদুল্লাহ

ছেলে বুয়েট শিক্ষক ও যুগ্মসচিব, নিজ ঘরে বৃদ্ধা মায়ের মরদেহে পচন ধরলেওবিস্তারিত পড়ুন

  • ১৮ বছরের নিচে তামাক ও নিকোটিন পণ্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ: প্রধানমন্ত্রী
  • নবম পে স্কেল: বেসিকের হাফ বেতনে কোন গ্রেডে কত বাড়ছে
  • পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত, বাদ যাচ্ছে টুঙ্গিপাড়ার সমাধিসৌধ
  • ঋণগ্রস্ত ব্যক্তি কী কোরবানি দিতে পারবেন?
  • গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না : হাইকোর্ট
  • প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড হবে ‘গেম-চেঞ্জার’
  • এসি ২৪ না ২৬ ডিগ্রি, কত তাপমাত্রায় বিদ্যুৎ বিল কম
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বজ্রপাতের সময় ঘরের ইলেকট্রনিক ডিভাইস সুরক্ষিত রাখার উপায়
  • সেন্ট মার্টিন নিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তই বহাল থাকছে
  • দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে? জানাল জরিপ
  • হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী সেই ‘জাতা’