বুধবার, নভেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যে ৮ সুইং স্টেটই বলে দেবে ফের ট্রাম্প নাকি বাইডেন

করোনার মধ্যেই আজ আমেরিকায় রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে। কে হতে চলেছেন আমেরিকার ৫৯তম রাষ্ট্রপতি, এনিয়ে শুধু আমেরিকায়ই নয়, গোটা বিশ্বেই চলছে তুমুল জল্পনা। আবার কি ডোনাল্ড ট্রাম্পই ধরছেন আমেরিকার হাল, নাকি আসছেন জো বাইডেন? আবার রিপাবলিকান, নাকি এবার ডেমোক্র্যাট? এসব প্রশ্নের উত্তর জানতে অপেক্ষা শেষ হচ্ছে আজই। ট্রাম্প-বাইডেনের জয়-পরাজয় আট সুইং স্টেটে নির্ধারণ হবে।

যুক্তরাষ্ট্রে ৫০টি স্টেটে একসঙ্গে ভোট হলেও মূলত সবারই নজর থাকে ব্যাটলগ্রাউন্ড খ্যাত কয়েকটি স্টেটের দিকে। এগুলোকে বলা হয় সুইং স্টেট। এবার আটটি স্টেট নির্বাচনী ফলাফল নির্ধারণে ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। এ বছর আটটি স্টেটকে সুইং বলা হচ্ছে।

সেগুলো হলো ফ্লোরিডা, পেনসিলভানিয়া, ওহাইও, মিশিগান, উইসকনসিন, আইওয়া, আরিজোনা ও নর্থ ক্যারোলাইনা।

রিয়ালক্লিয়ারপলিটিকসের ভোটের পূর্বাভাসে বলা হয়েছে, এই রাজ্যগুলোতে জনসমর্থনের দিক দিয়ে ৩.২ পেয়ে এগিয়ে আছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। দুই প্রধান প্রতিদ্বন্দ্বী প্রচারের শেষ সময়ে ওই রাজ্যগুলোতেই বেশি মনোযোগ দেন। শনিবার রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প মিশিগান, নর্থ ক্যারোলাইনা ও ফ্লোরিডায় সমাবেশ করেছেন।

অন্যদিকে বাইডেন ফিলাডেলফিয়ায় দুটি সমাবেশ করেছেন।

ওয়াশিংটন ডিসির আমেরিকান ইউনিভার্সিটির ইতিহাসের খ্যাতিমান অধ্যাপক অ্যালেন লিখটম্যান ১৯৮৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত প্রায় প্রতিটি নির্বাচনের ফল কী হবে, তা আগেই জানিয়ে দিয়েছিলেন! ২০০০ সালের নির্বাচন বাদে সব কটির ভবিষ্যদ্বাণীই একেবারে সঠিক হয়েছে।

যদিও ওই বছরের নির্বাচনের ফলাফল সুপ্রিম কোর্টের রায়ে নির্ধারিত হয়েছিল। ডেমোক্র্যাট আল গোর হেরেছিলেন রিপাবলিকান জর্জ বুশের কাছে। অ্যালেন লিখটম্যান এবার পূর্বাভাস দিয়েছেন, প্রেসিডেন্ট হতে যাচ্ছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।

তার এই বিশ্লেষণ ভোটারদের ওপর প্রভাব ফেলবে বলে মনে করেন বিশ্লেষকরা।

রিপাবলিকান ও ডেমোক্র্যাট সমর্থকদের ওপর ভিত্তি করে আমেরিকার স্টেটগুলো মূলত রেড ও ব্লু—এই দুই ভাগে বিভক্ত। এই দুই ধরনের বাইরে আরো কিছু স্টেট রয়েছে, যেগুলো নির্বাচনের সময় সুইং স্টেট হিসেবে পরিচিতি পায়। এসব স্টেটের ভোটার মূলত দুই দলেরই প্রায় সমানে সমান। অনেক সময় প্রার্থী ও অন্যান্য কারণে এসব স্টেটের ভোটাররা নিজেদের সমর্থন দিয়ে থাকেন।

বিভিন্ন বিশ্লেষণের ভিত্তিতে এবার যে আটটি স্টেটকে সুইং বলা হচ্ছে তাতে রয়েছে মোট ১২৫টি ইলেকটোরাল ভোট। স্টেটগুলোর মধ্যে পাঁচটিতে সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে আছেন ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেন। দুটিতে ট্রাম্পের অবস্থান ভালো। তবে ফ্লোরিডায় দুই প্রার্থী অনেকটা সমানে সমান লড়ছেন। ফ্লোরিডায় ইলেকটোরাল কলেজের ভোট ২৯টি, নির্বাচনে যা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

তবে পেনসিলভানিয়া, মিশিগান ও উইসকনসিনে বাইডেনের অবস্থা বেশ ভালো। ওহাইও ও আইওয়ায় শক্ত অবস্থানে রয়েছেন ট্রাম্প। এই স্টেটগুলোর বাইরে জর্জিয়া ও মিনেসোটাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সম্প্রতি একটি জরিপে লাল দুর্গ বলে পরিচিত টেক্সাসে জো বাইডেনের এগিয়ে থাকাও বিস্ময়ের জন্ম দিয়েছে।

একই রকম সংবাদ সমূহ

রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় রাজনৈতিক পালাবদল ঘটেছে। সিনেটের নিয়ন্ত্রণ হারিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ডবিস্তারিত পড়ুন

রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চাইল বাংলাদেশ

মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সম্মিলিত সমর্থন চেয়েছেনবিস্তারিত পড়ুন

সাইকেলে চড়ে ১৯ বছরে ১৯১ দেশ ভ্রমণ বাঙালির

প্রায় দুই দশক ধরে সাইকেল চালিয়ে একের পর এক দেশ ঘুরে বেড়াচ্ছেনবিস্তারিত পড়ুন

  • চালু হচ্ছে না যুক্তরাষ্ট্রের ‘ডিভি লটারি’
  • সংসদীয় কূটনীতির মাধ্যমে বাংলাদেশ-ব্রিটেন সম্পর্ক জোরদারে অঙ্গীকার
  • জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রধানমন্ত্রীর জাপান সফরে ৬ দ্বিপক্ষীয় সহযোগিতা চুক্তি সই
  • উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান
  • বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
  • বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্বে প্রতিশ্রুতিবদ্ধ জার্মানি : উপমন্ত্রী
  • গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা জাপানের প্রধানমন্ত্রীর
  • অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি দুই প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান