শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রংপুরের সেই ফিলিং স্টেশনের আশপাশ যেন যুদ্ধবিধ্বস্ত এলাকা

রংপুর নগরীর সিও বাজারে একটি এলপিজি ফিলিং স্টেশনে বিস্ফোরণ হয়েছে। এতে একজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। এসময় ক্ষতিগ্রস্ত হয়েছে আশেপাশে থাকা অ্যাম্বুলেন্সসহ বেশ কয়েকটি গাড়ি ও বাড়িঘর। দেখে মনে হচ্ছে এ যেন যুদ্ধবিধ্বস্ত কোনো এলাকা। আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার পর সাধারণত যেমন দৃশ্য চোখে পড়ে ঠিক তেমন।

ফিলিং স্টেশনের পাশে থাকা বাড়ির মালিক মনিরুল ইসলাম বলেন, গত সাতদিন আগে ওই ফিলিং স্টেশনের ট্যাংক থেকে পাইপ লিকেজ হয়ে গ্যাস বের হয়েছিল। এসময় আমাদের আশপাশের কাউকে কোনো রকম সতর্কতামূলক বার্তা দেওয়া হয়নি। আজ ওই পাইপ ঠিক করতে গিয়ে বিস্ফোরণ হয়েছে। আজও আমাদের কাউকে কিছু বলা হয়নি। বাড়িতে কেউ ছিল না। পাশের ভাড়াটিয়াসহ তার তিনতলা ভবনের জানালা, দরজা ও আসবাবপত্র ভেঙে তছনছ হয়েছে। দেখে মনে হচ্ছে যুদ্ধবিধ্বস্ত কোনো এলাকা এটি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিও বাজারের ওই ফিলিং স্টেশনের গ্যাস সেন্টারে মেরামতের কাজ চলছিল। হঠাৎ করে গ্যাস মজুতের ট্যাংকে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে ট্যাংক ও যন্ত্রাংশ ছিটকে পড়ে এবং আশপাশে রাখা অন্তত ২০টি অ্যাম্বুলেন্স, মাইক্রোবাস ও দুটি দূরপাল্লার বাস ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের বাড়ির জানালার কাঁচ ভেঙে পড়ে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য রংপুর-দিনাজপুর মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

সরেজমিনে দেখা যায়, ওই এলাকার হাজি মোজাফফর হোসেনের ছয়তলা ভবন, আবদুল্লাহ আল মামুন, রাজু মিয়া, মৃত ডাক্তার মতিয়ার রহমান ও ছালেক মিয়ারসহ বেশ কয়েকটি বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক আব্দুল্লাহ আল মামুন বলেন, এমন একটি ঝুঁকিপূর্ণ কাজ করার আগে আমাদের সতর্কতা অবলম্বনের জন্য বলা উচিত ছিল। আবাসিক এলাকার বাসিন্দাদের প্রাণহানি না ঘটলেও বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, বিস্ফোরণের পর আহতদের হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।নিহত ব্যক্তির নাম সেলিম মিয়া। তিনি একজন প্রকৌশলী বলে জানা গেছে। আহতদের মধ্যে আরও দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক বাদশা মাসউদ আলম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। স্টেশনটি মেরামতের জন্য বন্ধ ছিল। ট্যাংকে গ্যাসের অতিরিক্ত চাপের সৃষ্টি হওয়ায় বিস্ফোরণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

সারা দেশের ৬৪ জেলায় সরকারের কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে ৩০ জনবিস্তারিত পড়ুন

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার ইচ্ছা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।বিস্তারিত পড়ুন

  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান
  • বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের
  • নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ