শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার কাটিয়া পূজা মন্দিরে রথযাত্রা উৎসবে আলোচনা সভা

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা : হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে সাতক্ষীরা সদরের কাটিয়া (কর্মকার পাড়া) সর্বজনীন পূজা মন্দিরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ জুলাই) দুপুরে কাটিয়া সর্বজনীন পূজা মন্দির চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা সদরের কাটিয়া (কর্মকার পাড়া) সর্বজনীন পূজা মন্দিরের উপদেষ্টা শ্রী কিশোরীমোহন সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মো: আশরাফুজ্জামান আশু।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, সংরক্ষিত মহিলা আসন-৩১৩ এর সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মশিউর রহমান বাবু।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ, সদস্য শিমুন সামস, কাটিয়া কর্মকার পাড়া সর্বজনীন পূজা মন্দিরের সভাপতি গৌর চন্দ্র দত্ত, সহ-সভাপতি সমরেশ কুমার দাস, বলাই দে, সাধারণ সম্পাদক ভৈরব কর্মকার, কোষাধ্যক্ষ প্রশান্ত গাইন, সদস্য স্বপন দে, পলাশপুল সর্বজনীন মন্দির কমিটির সাধারণ সম্পাদক সমীর বসু সহ মন্দির কমিটির নেতৃবৃন্দ।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সর্বজনীন পূজা মন্দিরের সহ- সভাপতি শঙ্কর কুমার রায়।

একই রকম সংবাদ সমূহ

কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা

সাম্প্রতিক অগ্নিকাণ্ডের পর কলকাতা ভ্রমণরত বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে বাংলাদেশবিস্তারিত পড়ুন

সমাজবিরোধী অপশক্তি যেন মাথাচাড়া দিয়ে না উঠে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজবিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারেবিস্তারিত পড়ুন

দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ-জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

আগামী দুই সপ্তাহের মধ্যে দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবেবিস্তারিত পড়ুন

  • প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার: ববি হাজ্জাজ
  • পে-স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া শুরু, খসড়া মুদ্রণে
  • প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করছে ইউনিলিভার বাংলাদেশ
  • ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে, আশাবাদী প্রতিমন্ত্রী অমিত
  • জ্বালানি সংকট রপ্তানি অর্ডার হাতছাড়ার ঝুঁকি বাড়াচ্ছে
  • জ্বালানি সংকট কাটাতে ৫ কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে- প্রধানমন্ত্রী
  • নতুন বেতন কাঠামোয় পুরোনোদের বেতন কত বাড়বে
  • এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি
  • দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্রপ্রহরী বিএনপি: তারেক রহমান
  • জাতীয় বেতনস্কেল অনুমোদন : কোন গ্রেডের বেতন কত বাড়ছে
  • এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন দাবি
  • সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৫৫ থেকে ১০০% পর্যন্ত