রবিবার, নভেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জের পল্লীতে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জের পল্লীতে চম্পা বেগম নামের এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার (১৪ মার্চ-২০২১) রাত ৮টার দিকে বসতবাড়ির নিজের ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত চম্পা বেগম মণিরামপুর উপজেলার রাজগঞ্জের মশ্বিমনগর ইউনিয়নের ভরতপুর গ্রামের মুনছুর সরদারের স্ত্রী।
মুনছুর সরদার মালয়েশিয়া প্রবাসী। সে সম্প্রতি বাড়িতে ফিরেছেন। এ দম্পত্তির ১১ বছরের একটি মেয়ে সন্তান ও ৬ বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

নিহত চম্পা বেগমের ভাই মুকুল রহমান জানান- ওয়াজ মাহফিল অনুষ্ঠানে ভাইপো-ভাইজিদের পেয়ারা কিনে খাওয়ানো নিয়ে স্বামীর সাথে বকাবকির এক পর্যায় রাগে চম্পা বেগম নিজের ঘরের মধ্যে আড়ার সাথে গলায় ফাঁস দেয়। এরপর চম্পা বেগমের মেয়ে, মায়ের আড়ার সাথে ঝুলতে দেখে চিৎকার দিলে বাড়ির লোকজন ছুটে এসে লাশ উদ্ধার করে। সংবাদ পেয়ে সোমবার (১৫ মার্চ-২০২১) সকালে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোঃ লিটন মিয়া ঘটনাস্থলে যায়।
এ বিষয়ে জানতে চাইলে এসআই মোঃ লিটন মিয়া বলেন- নিহত গৃহবধুর মানসিক সমস্যা ছিলো বলে আমাদের জানানো হয়েছে। এজন্য আত্মহত্যা করেছে। স্থানীয়ভাবে মিমাংসা হওয়ায় লাশ ময়না তদন্তে নেওয়া হয়নি।

একই রকম সংবাদ সমূহ

​তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত: সদরের ১৬ মসজিদে জায়নামাজ ও কার্পেট বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী এবংবিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় ‘স্টপ লিস্টে’ নাম থাকায় নিষিদ্ধ যুবলীগ নেতা আটক

মোঃ ওসমান গনি, বেনাপোল (যশোর): ভারতে যাওয়ার সময় বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশবিস্তারিত পড়ুন

যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যান দুমড়েমুচড়ে, নিহত ঝিকরগাছার চালক

যশোর সদর উপজেলার জয়কৃষ্ণপুর এলাকায় ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যানের চালক আতিয়ার রহমান (৫৫)বিস্তারিত পড়ুন

  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত
  • তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে শার্শার বাগআঁচড়ায় প্রস্তুতিমূলক সভা
  • শার্শার কায়বায় প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ
  • যশোর বোর্ডে ১৬ প্রতিষ্ঠানের সবাই ফেল, ৩ কলেজে শতভাগ পাস
  • ঔষধি গাছ চাষে বাড়তি আয়ের সুযোগ: সবুজ পাতার আড়ালে সচ্ছলতার হাতছানি
  • যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার: জব্দ প্রাইভেটকার
  • থানা থেকে এক কিলোমিটার দূরে মাদকের স্বর্গরাজ্য শার্শার ত্রিমোহনী
  • ডিএনএ পরীক্ষায় পরিচয় নিশ্চিত, মণিরামপুরে ফিরছে আগুনে নিহত একই পরিবারের চারজনের মরদেহ
  • যশোরের রাজগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের
  • ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
  • ৪১ বছরের শিক্ষকতা জীবনে ছুটি নিয়েছিলেন মাত্র ৮ দিন, না ফেরার দেশে ‘ওমর স্যার’
  • যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু