শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জের মাঠে মাঠে সরিষা ফুল, লাভের আশায় কৃষক

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের মাঠে মাঠে শোভা পাচ্ছে সরিষার হলুদ ফুলের সমারোহ। চলতি মৌসুমে রাজগঞ্জে সরিষার বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। যদি পুরো আবহাওয়া সরিষা চাষের অনুকুলে থাকে, তাহলে এবার সরিষার বাম্পার ফলন হবে, এ আশা করা যাচ্ছে। আর ভালো দাম পাওয়ারও আশা করছেন সরিষা চাষীরা।

রাজগঞ্জের ঝাঁপা গ্রামের কয়েক জন সরিষা চাষী বলেছেন- ফলন ভালো পাওয়ার আশায় এবার উন্নত জাতের সরিষা জমিতে চাষ করেছি। এখন সরিষা গাছের যে অবস্থা দেখছি, তাতে ফলন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে।

বাজারে সয়াবিন তেলের দাম বেশি থাকায় চাষীরা এবার আগ্রহ করে জমিতে সরিষার চাষ করেছে। চাষীরা জানিয়েছেন- তৈল জাতীয় ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে চলতি বছরে সরকার থেকে বিনামূল্যে কৃষি প্রণোদনা হিসেবে যে বীজ ও সার দেওয়া হয়েছে, সেটা সঠিকভাবে বিতরণ করা হয়নি। প্রকৃতচাষীরা পাইনি এই বীজ ও সার। স্থানীয় উপসহকারি কৃষি কর্মকর্তারা মুখ চিনে চিনে ও স্বজনপ্রীতি করে কৃষি প্রণোদনা বিতরণ করেছেন।

ঝাঁপা গ্রামের সরিষা চাষী সিদ্দিক হোসেন বলেন- সরিষা চাষে কম খরচ, কম পরিশ্রম আর কম সময়ে সরিষা চাষ করা যায় বলে এটি অত্যন্ত লাভজনক একটি ফসল। প্রতি বিঘা জমি থেকে চলতি মৌসুমে ৬-৮মন হারে সরিষা পাওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে বাজারে সরিষার দামও ভালো রয়েছে। তাই এবার সরিষা চাষীরা অনেক লাভবান হবেন এমনটায় আশা করা যাচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি