বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জে ঈদে নতুন জামা পেয়ে মুখে হাসি ফুটলো শতাধিক শিশুর

ঈদ মানে আনন্দ। ঈদ মানে খুশি। সেই আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিতে গরীব, দরিদ্র শিশুদের পাশে দাঁড়িয়েছে ‘রাজগঞ্জ ফ্রেন্ড সার্কেল ব্লাড ফাউন্ডেশন’। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১০০জন শিশুকে বিনামূল্যে নতুন পোশাক দিয়েছেন এ ফাউন্ডেশনটি। ছেলেদের জুব্বা পাঞ্জাবি ও মেয়েদের বিভিন্ন রকমের পোশাক দিয়েছে তারা।

মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যাপীঠের হলরুমে এ পোশাক বিতরণ অনুষ্ঠান হয়।
কোরআন তেলওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়।

এরপর এক আলোচনা সভায় ফ্রেন্ড সার্কেল ব্লাড ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা এবং রাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এসএম রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- রাজগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল লতিফ।

এছাড়া আরও বক্তব্য দেন- আওয়ামীলীগ নেতা শরিফুল ইসলাম চাকলাদার, শিক্ষক মোঃ নজরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য ইউসুপ আলী, ডাঃ তুহিনুর রহমান প্রমুখ। এসময় ফ্রেন্ড সার্কেল ব্লাড ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে গরীব, দরিদ্র শিশুদের মাঝে বিনামূল্যে পোশাক বিতরণ করা হয়। নতুন পোশাক পেয়ে খুব খুশি হয়েছে বলে এমন অনুভুতি ব্যক্ত করে শিশুরা।
অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যক্ষ মোঃ আব্দুল লতিফ বলেন- ফ্রেন্ড সার্কেল ব্লাড ফাউন্ডেশনের কার্যক্রম দেখে ভালো লেগেছে। তারা অনেক সমাজিক কাজ করে যাচ্ছে। তাদের উদ্যোগগুলো আরো গতিশীল হবে। গরীব, দরিদ্ররা এই ফাউন্ডেশনের দ্বারা উপকৃত হবে এমন প্রত্যাশা করি।

একই রকম সংবাদ সমূহ

অপ্রাপ্তবয়স্ক চালকের দৌরাত্ম্য: নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে ট্রাক্টরে মাটি পরিবহনে বাড়ছে দুর্ঘটনা ও পরিবেশঝুঁকি

যশোরের মনিরামপুর উপজেলার নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক কিশোর চালকদের দিয়ে ট্রাক্টরবিস্তারিত পড়ুন

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুরের ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায়বিস্তারিত পড়ুন

চতুর্থ স্তম্ভের নীরব কান্না- কষ্টে দিন কাটে অনেক সংবাদকর্মীর পরিবার

রাষ্ট্র ও সমাজের বিভিন্ন অসঙ্গতি, দুর্নীতি, অনিয়ম এবং মানুষের সুখ-দুঃখের খবর তুলেবিস্তারিত পড়ুন

  • মনিরামপুরে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেলের দুই আরোহী নিহত
  • মনিরামপুরে চার মাদকসেবীর জেল-জরিমানা
  • যশোরের রাজগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে ওষুধ সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
  • মনিরামপুরে অবৈধভাবে কৃষিজমি খনন ও মাটি বিক্রি ৫ অভিযানে কারাদণ্ড ও জরিমানা
  • যশোরের রাজগঞ্জে পানিতে ডুবে তিন ছাগলের মৃত্যু
  • যশোরের রাজগঞ্জে নিয়ন্ত্রণহীন প্রক্রিয়াজাত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় রাজগঞ্জের ‘নাবা’ তিন বিভাগেই প্রথম স্থান
  • পরীক্ষার্থী ও পথচারীদের ঠান্ডা শরবত খাওয়ালো রাজগঞ্জ হাইস্কুল শিক্ষার্থীরা
  • আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃ*ত্যু
  • মনিরামপুরে ধান ঝাড়া মেশিনে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
  • মনিরামপুরের ১৩ ইউনিয়নে জামায়াতে ইসলামীর চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা
  • মনোহরপুরে মটরভ্যান চুরি : দিশেহারা রসুল মোল্লা