মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জে একই মালিকের দুই মিলে অগ্নিকান্ড, প্রায় ৫ লক্ষ্য টাকার ক্ষতি

মণিরামপুর উপজেলার রাজগঞ্জে এক মালিকের দুই মিলে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার গভীর রাতে রাজগঞ্জের ঝাঁপা ইউনিয়নের খালিয়া মহিলা মাদ্রাসা মোড়ে আইয়ুব হোসেনের স’ মিল ও রাইচ মিলে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৫ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত আয়ুব হোসেন জানান, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার রাত ১১টার দিকে মিল ঘর বন্ধ করে বাড়িতে চলে আসি। আমার বাড়িও মিল সংলগ্ন। এরপর রাত আনুমানিক ১টার দিকে দেখতে পায় মিল ঘরে আগুন জ্বলছে। আগুন চারিদিকে ছড়িয়ে পড়েছে।এসময় চিৎকার দিলে তাৎক্ষনিক স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রন আনার চেষ্টা করতে থাকে। পরে সংবাদ পেয়ে মণিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে এসে পাশের পুকুরের পানির সাহায়্যে প্রায় এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে।

এরমধ্যে দুইটি মিলের ম্যাশিনসহ মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়দের ধারণা, বিদ্যুৎ লাইনের শর্টসার্কিট থেকে সৃষ্টি আগুনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা