শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জে একমাত্র পত্রিকা পরিবেশক ‘জালাল মামা’ হিমশিম খাচ্ছে জীবন চালাতে

জালাল মামা (মো. জালাল উদ্দিন)। সে মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারসহ আশপাশের ছোট ছোট বাজারগুলোতে পত্রিকা বিক্রি করেন। জালাল উদ্দিন দীর্ঘ ১০ বছরেরও বেশি যাবৎ এ কাজের সাথে রয়েছেন। রোদ, বৃষ্টি, ঝড়, বাদল, উপেক্ষা করে প্রতিদিন বাইসাইকেলে চড়ে রাজগঞ্জ এলাকার পত্রিকা পাঠকদের হাতে পত্রিকা পৌছে দেন।

মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ার গ্রামের বাসিন্দা মো. জালাল উদ্দিন। এক কন্যা সন্তানের জনক তিনি। তিনি ডিগ্রী পাশ করে চাকরীর আশায় আশায় ঘুরে, চাকরী না পেয়ে এপেশা বেছে নেন।

প্রতিদিন সকাল ৭টায় রাজগঞ্জ বাস স্টান্ডে এসে যশোর থেকে আসা পত্রিকাগুলো নামিয়ে ভাজ করে সাইকেলে করে পাঠকদের ঘরে পৌছে দেওয়ার কাজে বের হন। এরপর সকাল ১০টার মধ্যে জাতীয় পত্রিকাগুলো আসলে, সেগুলোও বিলি করেন সময়মত।

জালাল মামা রাজগঞ্জ এলাকার বিভিন্ন সরকারি বেসরকারি অফিসে, স্কুল, কলেজ, মাদ্রাসায় পত্রিকা সরবরাহ করেন। পত্রিকা সরবরাহ শেষে চলে যান বাড়িতে। এভাবেই চলছে রাজগঞ্জের একমাত্র পত্রিকা সরবরাহকারি জালালের জীবন। বর্তমানের দ্রব্যমূল্যর উর্দ্ধগতির বাজারে এই অল্প আয়ে অত্যন্ত মানবেতর জীবন-যাপন করছে পত্রিকা সরবরাহকারি জালাল মামা।

কথা হয় মো. জালাল উদ্দিনের সাথে। তিনি বলেন- লেখাপড়া শিখে চাকরী হয়নি। তাই পেশা হিসেবে পত্রিকা বিক্রির কাজ বেছে নিয়েছি। অল্পপুজির এই ব্যবসাটা ভালো। প্রতিদিন নতুন নতুন খবর পড়া, দেশ-বিদেশের খবর জানা, খুব ভালো লাগে এই পেশা। তবে পরিবার-পরিজন নিয়ে সময়ের সাথে পাল্লা দিয়ে ছুটতে হিমশিম খাচ্ছি। ব্যয় বেড়েছে, আয় বাড়েনি। একই ধারায় চলছে জীবন। মাঝে মাঝে চোখে-মুখে অন্ধকার দেখি। কিকরবো, তবুও আছি এই পেশার সাথে। তিনি বলেন- যতদিন পারবো, চালিয়ে যাবো এই পেশা।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় টাঙ্গাইলের একজন ইউপিবিস্তারিত পড়ুন

  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • ‘মানসিক অসুস্থ’ কন্যার আচরণে এমপির বাড়িতে হামলা গ্রহণযোগ্য নয়: জামায়াত
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ সাতক্ষীরার সুমন আটক
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা