মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জে চলমান শীতেও লোডশেডিং, চরম ভোগান্তি

চলমান শীতের মধ্যেও যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে বিদ্যুৎ বিভ্রান্তি অব্যাহত রয়েছে। রাজগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় নিয়মিত বিদ্যুৎ লোডশেডিং হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এতে সাধারণ মানুষ, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

একাধিক ভুক্তভোগীরা জানান- দিনে ও রাতে অনির্দিষ্ট সময় বিদ্যুৎ চলে যাচ্ছে। কখনো কয়েক মিনিট, আবার কখনো ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে। রাজগঞ্জের ঝাঁপা ইউনিয়নের বাসিন্দা মো. কামাল হোসেন জানান- ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকছে না। খুব সমস্যার মধ্যে আছি।

এলাকার একাধিক শিক্ষার্থীরা জানান- পড়তে বসলেই বিদ্যুৎ চলে যায়। ঠিকমতো বিদ্যুৎ থাকে না বলে পড়াশোনায় বিঘ্ন ঘটছে। নামাজের সময়ও বিদ্যুৎ থাকছে না। বিশেষ করে মাগরিফের সময়।

রাজগঞ্জ বাজারের ব্যবসায়ী সঞ্জীব ঘোষ বলেন- শীতের মধ্যে বিদ্যুতের এতো সমস্যা হচ্ছে তা বলার মতো না। দিনে প্রায় ৫/৭ বার বিদ্যুৎ চলে যাচ্ছে। এতে ব্যবসা প্রতিষ্ঠানে অনেক সমস্যা হচ্ছে। আর রাতের বেলাই এক কথায় অন্ধকারেই দোকান চালাতে হচ্ছে। আর একজন ব্যবসায়ী জানান- বিদ্যুৎ না থাকায় দোকানে ক্রেতা কমে যাচ্ছে। কেনাবেচা করতে পারছি না। খুব দুশ্চিন্তায় আছি।

রাজগঞ্জ বাজারের কম্পিউটার ব্যবসায়ী ইমরান হোসেন জানান- বিদ্যুতের এমন যাওয়া-আসায় কম্পিউটার বার বার অন অফ করতে হচ্ছে। এতে করে কাজ যেমন ব্যাহত হচ্ছে, পাশাপাশি কম্পিউটারের যান্ত্রিক ত্রুটি দেখা দিচ্ছে। পড়তে হচ্ছে আর্থিক সংকটে।

এলাকাবাসী জানান- শীতকালেই যদি এমন পরিস্থিতি হয়, তাহলে গ্রীষ্মকালে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। তাই দ্রুত ও স্থায়ী সমাধানের জন্য কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন তারা।

একই রকম সংবাদ সমূহ

শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা

যশোরের শার্শার বাগআঁচড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতেবিস্তারিত পড়ুন

মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি

যশোরের মণিরামপুর ও রাজগঞ্জ বাজারে দেদারছে বিক্রি হচ্ছে কথিত ‘জেলি পুশ’ করাবিস্তারিত পড়ুন

সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ

সৌদি আরবে চাকরি দেওয়ার কথা বলে ৪ লাখ ৭৫ হাজার টাকা নেওয়ারবিস্তারিত পড়ুন

  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার