বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জে দেখা মিলছে শীতকালীন সবজি

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : ভোরের কুয়াশা আর হিমেল হাওয়ায় জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। দিন দিন প্রকৃতিতে বাড়ছে শীতের পরশ। এই ঋতু পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে মনিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন সবজি, যা ক্রেতাদের মধ্যে বেশ আগ্রহ সৃষ্টি করেছে।

বাজার ঘুরে দেখা যায়- শিম, ফুলকপি, মুলা, গাজরসহ নানা প্রকার শীতের সবজি এখন বাজারে মিলছে। তবে মৌসুমের শুরুতে এসব সবজির দাম তুলনামূলকভাবে চড়া। স্থানীয় সবজি চাষিরা জানান- এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকায় তারা চলতি বছর উৎপাদন ভালো হওয়ার আশা করছেন।

যদি আবহাওয়া এভাবে সহযোগিতা করে, তবে বাজারে সবজির সরবরাহ বাড়বে এবং দামও কমবে বলে মনে করছেন তারা। অন্যদিকে- ক্রেতারা যদিও স্বীকার করেছেন যে মৌসুমের শুরুতে সবজির দাম কিছুটা বেশি। তবুও তারা সবজির মান বেশ ভালো বলে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

বর্তমানে রাজগঞ্জ বাজারে শীতকালীন সবজির মধ্যে প্রতি কেজি মুলা ৪০ টাকা, বরবটি ৬০ টাকা, করলা ৬০ টাকা, শিম ১৬০ টাকা, ফুলকপি ১০০ টাকা, বেগুন ১০০ টাকায় বিক্রি হচ্ছে। দাম একটু বেশি হলেও ক্রেতাদের কম করে হলেও কিনতে দেখা গেছে। অনেক ক্রেতারা বলেছেন- নতুন সবজি বাজারে উঠেছে। না কিনলে কি হবে। সব জিনিস নতুন নতুন একটু বেশিই ভালো লাগে।

একই রকম সংবাদ সমূহ

অপ্রাপ্তবয়স্ক চালকের দৌরাত্ম্য: নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে ট্রাক্টরে মাটি পরিবহনে বাড়ছে দুর্ঘটনা ও পরিবেশঝুঁকি

যশোরের মনিরামপুর উপজেলার নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক কিশোর চালকদের দিয়ে ট্রাক্টরবিস্তারিত পড়ুন

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুরের ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায়বিস্তারিত পড়ুন

চতুর্থ স্তম্ভের নীরব কান্না- কষ্টে দিন কাটে অনেক সংবাদকর্মীর পরিবার

রাষ্ট্র ও সমাজের বিভিন্ন অসঙ্গতি, দুর্নীতি, অনিয়ম এবং মানুষের সুখ-দুঃখের খবর তুলেবিস্তারিত পড়ুন

  • মনিরামপুরে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেলের দুই আরোহী নিহত
  • মনিরামপুরে চার মাদকসেবীর জেল-জরিমানা
  • যশোরের রাজগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে ওষুধ সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
  • মনিরামপুরে অবৈধভাবে কৃষিজমি খনন ও মাটি বিক্রি ৫ অভিযানে কারাদণ্ড ও জরিমানা
  • যশোরের রাজগঞ্জে পানিতে ডুবে তিন ছাগলের মৃত্যু
  • যশোরের রাজগঞ্জে নিয়ন্ত্রণহীন প্রক্রিয়াজাত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় রাজগঞ্জের ‘নাবা’ তিন বিভাগেই প্রথম স্থান
  • পরীক্ষার্থী ও পথচারীদের ঠান্ডা শরবত খাওয়ালো রাজগঞ্জ হাইস্কুল শিক্ষার্থীরা
  • আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃ*ত্যু
  • মনিরামপুরে ধান ঝাড়া মেশিনে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
  • মনিরামপুরের ১৩ ইউনিয়নে জামায়াতে ইসলামীর চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা
  • মনোহরপুরে মটরভ্যান চুরি : দিশেহারা রসুল মোল্লা