শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জে ফুটবলার জাহান আলীর আজ জীবিকার সন্ধানে ঝালমুড়ি বিক্রেতা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : এক সময়ের মাঠ কাঁপানো ফুটবলার, রাজগঞ্জের গর্ব জাহান আলী আজ জীবনযুদ্ধে সংগ্রামী এক সৈনিক। যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ার গ্রামের এই জনপ্রিয় ফুটবলার বর্তমানে দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বাঁচার চেষ্টা করছেন। স্ত্রী, সন্তান নিয়ে অত্যন্ত সীমিত আয়ে চলছে তার সংসার।

বর্তমানে রাজগঞ্জ বাসস্ট্যান্ডে একটি ভ্যানে ঝালমুড়ি বিক্রি করেই জীবিকা অর্জন করেন তিনি। প্রতিদিন তার আয় মাত্র ৩০০ থেকে ৪০০ টাকা। এই সামান্য আয়ের মধ্যেই চলছে এক সময়ের ফুটবল তুখোড় জাহান আলীর পরিবারের নিত্যদিনের সংগ্রাম। স্থানীয় সূত্রে জানা যায়, জাহান আলী ছিলেন রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের একজন ছাত্র। ছাত্রজীবন থেকেই তিনি ছিলেন এলাকার জনপ্রিয় ও নামকরা ফুটবলার। বিভিন্ন গ্রামের টুর্নামেন্টে তাকে খেলোয়াড় হিসেবে হায়ার করা হতো। মাঠে নামলেই দর্শকদের উচ্ছ্বাসে মুখরিত হয়ে উঠত চারপাশ।

রাজগঞ্জ ফুটবল একাদশের হয়ে জাহান আলী বহু জয় উপহার দিয়েছেন স্থানীয় ফুটবল প্রেমীদের। কিন্তু সময়ের পালাবদলে হারিয়ে গেছে সেই উচ্ছ্বাস, হারিয়ে গেছে সেই তারুণ্যের দীপ্তি। শরীরে ক্ষয়ে যাওয়া শক্তি আর অভাবের নির্মম বাস্তবতাই তাকে ঠেলে দিয়েছে ঝালমুড়ির ভ্যানের পেছনে। তবুও হাল ছাড়েননি কিংবদন্তি এই ফুটবলার। নিজের জীবনের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে জাহান আলী বলেন, “আমি ফুটবল খেলেছি মন-প্রাণ দিয়ে। মানুষের ভালোবাসা পেয়েছি অনেক। কিন্তু আজ কেউ খোঁজ নেয় না। পরিবার নিয়ে ভ্যানের উপর ঝালমুড়ি বিক্রি করেই চলে দিন। ফুটবলার হিসেবে একটা স্বীকৃতি- এইটুকুই চাই।” স্থানীয়দের ভাষ্য, জাহান আলীর মতো প্রতিভাবান ফুটবলার আজ অবহেলায় মানবেতর জীবন-যাপন করছে। এটা এলাকার ক্রীড়া অঙ্গনের জন্য লজ্জাজনক।

সংশ্লিষ্টদের প্রতি তার প্রতি নজর দেওয়ার দাবি জানিয়েছেন তারা। এক সময়ের মাঠ কাঁপানো সেই ফুটবলার আজ দারিদ্র্যের সঙ্গে লড়ে জীবনধারণ করলেও হৃদয়ে এখনও বুকে ধারণ করে রেখেছেন ফুটবলের প্রতি ভালোবাসা আর সম্মান।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার

যশোরের মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত প্রধানবিস্তারিত পড়ুন

রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের বিভিন্ন হোটেল ওবিস্তারিত পড়ুন

  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • ভবদহ অঞ্চলের ফসলি জমি নষ্ট করে অবৈধ মাছের ঘের নির্মাণের অভিযোগ
  • যশোরের মণিরামপুরে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি এনামুল হক
  • মনিরামপুরে ভারী বর্ষণে সড়কে ধস
  • স্মার্টফোনের যুগেও গ্রামের চায়ের দোকানে টিকে আছে আন্তরিকতার আড্ডা
  • মণিরামপুরে স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার
  • রাজগঞ্জের ‘সন্দেশ দাদু’ : সংগ্রাম আর ভালোবাসার এক অনন্য গল্প
  • যশোরের মণিরামপুরের বিভিন্ন স্থানে ভেঙ্গে পড়া সড়ক ও সেতু পরিদর্শনে এমপি এনামুল হক