মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জে মাংসসহ সকল পণ্যের দাম চড়া, হিমশিম খাচ্ছে স্বল্প আয়ের মানুষ

মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে মাংসসহ সকল পণ্যের দাম চড়া। ক্রেতাদের অভিযোগ, বিক্রেতারা কারসাজি করে পণ্যের দাম বাড়িয়েছেন।

জানা গেছে- রাজগঞ্জ বাজারে খাশির মাংস প্রতিকেজি সাড়ে ৮শ’ টাকা, গরুর মাংস প্রতিকেজি সাড়ে ৫শ’ টাকা এবং পোল্ট্রি মুরগী প্রতিকেজি (কাটা) ২শ’ ২০ টাকা দরে বিক্রি হচ্ছে। এই বাড়তি দামের মাংস সাধারণ পরিবারের লোকজন কিনতে হিমশিম খাচ্ছে।

হানুয়ার গ্রামের বাসিন্দা আব্দুল খালেক (৫০) বলেন- বাজারে হু হু করে বাড়ছে জিনিসপত্রের দাম। সেই সাথে মাংসের দামও বাড়ছে। বাড়িতে আত্মীয়-স্বজন আসলেও চাহিদা অনুযায়ী মাংস কিনতে পারিনা। যেভাবে মাংসের দাম বাড়ছে। তাতে গরীবের কপাল থেকে মাংস উঠে যাবে।

গত (০৭ জানুয়ারি-২০২২) শুক্রবার সকালে রাজগঞ্জ বাজারের একটি পোল্ট্রি মুরগীর দোকানে কাটা পোল্ট্রি মাংসের দোকানে মোবারকপুর গ্রামের একজন স্বল্প আয়ের স্বামী পরিত্যক্তা বৃদ্ধা আরিফুন্নেছা ৫শ গ্রাম মাংস কিনতে এসেছেন। তিনি খুব কষ্ঠের সাথে বলেন- বাবা, আগে ৫০-৬০ টাকা দিলে আধকেজি পোল্ট্রির মাংস দিতো। এখন আর দেয়না। ১শ’ ২০ টাকা দিতে হয়।

তিনি আরো বলেন- গরুর গোস্ত আর ছাগলের গোস্ত ওই কুরবানির ঈদের সময় খাইছি। আর খাইনি। আল্লা বাচাই রাখলে আবার কুরবানির ঈদের সময় খাবো। খুব কষ্ঠের সাথে এ প্রতিনিধিকে আরো অনেকে বলেছেন- গরীব মানুষেরা এক প্রকার ভুলতে বসেছে মাংসের স্বাদ।
এদিকে- কাঁচা সবজি বাজারে শীতকালীন বহু প্রকারের সবজি উঠলেও দাম অনেক বেশি। ক্রেতারা বলছেন- শীতের এই সময়ে শীতকালীন সবজির দাম কম থাকে। কিন্তু এবার দেখছি ভিন্ন।

বাজার ঘুরে দেখাগেছে- প্রতিকেজি বেগুন-৫০ টাকা, মেটে আলু- ৫০ টাকা, ফুলকপি- ৪০ টাকা, বাঁধাকপি- ১৫ টাকা, টমেটো- ৫০ টাকা, কাঁচা কলা- ৩০ টাকা, পালন শাক- ১৫ টাকা, সিম- ৩০ টাকা, ওলকপি- ৩০ টাকা, ব্রোকলী- ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়াও সকল প্রকার সবজি সময় অনুযায়ী তুলনামূলক বেশি দামে বিক্রি হচ্ছে।

রাজগঞ্জ কাঁচা বাজারের একজন সবজি বিক্রেতা বলেন- চাহিদার তুলনায় উৎপাদন কম হওয়ায় দাম বেশি।

রাজগঞ্জ সচেতন নাগরিক সমাজ বলেন- যেভাবে পণ্যসামগ্রীর দাম বাড়ছে। আর এই অবস্থা চলতে থাকলে, স্বল্প আয়ের মানুষের দুঃখ, দুর্দশার শেষ নেই। রাজগঞ্জ এলাকায় এখনো এমন পরিবার আছে, যার মাসিক আয় মাত্র ৫ হাজার টাকা। তার এই দ্রব্যমূল্যের বাজারে কী অবস্থা হতে পারে। কী অবস্থায় সে সংসার চালাবে?

সচেতন নাগরিক সমাজ আরো বলেন- বাজারে কোনো পণ্যের দাম সাধারণ স্বল্প আয়ের মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নেই। ওষুধ, মুদিমাল, কাঁচা সবজি, পোষাক, চাল, ডাল, তেলসহ সকল প্রকার পণ্যের দাম আকাশ ছোঁয়া। কী অবস্থা বাজারের? সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোরভাবে বাজার মনিটরিং করা প্রয়োজন; এ দাবী সকলের।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

“সবার আগে বাংলাদেশ” এই চেতনাকে ধারণ করে দেশের প্রতিটি স্থলবন্দরের সক্ষমতা বৃদ্ধিবিস্তারিত পড়ুন

কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ

গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হামলা চালিয়ে পাকা দেয়াল ভাঙচুর ও বিপুল পরিমাণবিস্তারিত পড়ুন

প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ

যশোরের শার্শায় গভীর রাতে বসতঘরে প্রবেশ করে এক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীকে অশ্লীলবিস্তারিত পড়ুন

  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা
  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি