শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জে রাস্তা পার হওয়ার সময় মোটর ভ্যানের ধাক্কায় শিশু নিহত

রাজগঞ্জের হানুয়ারে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতিতে থাকা মোটর ভ্যানের ধাক্কায় সাকিবুল হাসান (৪) নামের এক শিশু নিহত হয়েছে।

নিহত শিশু সাকিবুল হাসান রাজগঞ্জের হরিহরনগর ইউনিয়নের খাটুরা গ্রামের মোঃ আবু আব্দুল্লাহর ছেলে। সে তার মায়ের সাথে হানুয়ার বাগেরালী গ্রামে তার নানা মোঃ ইসরাফিল হোসেনের বাড়িতে বেড়াতে এসেছিলো।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর-২০২১) সকাল ১০টার দিকে হানুয়ার বাগেরালী গ্রামের রাস্তার উপর এঘটনাটি ঘটেছে।

এসময় মুমুর্ষ অবস্থায় শিশুটিকে রাজগঞ্জ বাজারের এক স্থানীয় চিকিৎসকের কাছে নিলে, তিনি যশোর সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। তাৎক্ষনিক স্বজনেরা যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক, শিশুটিকে দেখে মারা গেছে বলে জানান।

স্থানীয় মোঃ অমেদ আলী জানান- শিশু সাকিবুল হাসান তার মায়ের সাথে বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর-২০২১) রাজগঞ্জের হানুয়ার বাগেরালী গ্রামে তার নানা মোঃ ইসরাফিল হোসেনের বাড়িতে বেড়াতে এসেছিলো।

শুক্রবার সকালে একা একা বাড়ির সামনের রাস্তা পার হওয়ার সময় একটি মোটর ভ্যানের ধাক্কায় রাস্তার উপর পড়ে যায় শিশুটি এবং গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে শিশুটি মারা গেছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক।

নিহত শিশুটিকে খাটুরা গ্রামে তার পিত্রালয়ের পরিবারিক কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়েছে।

শিশুটির মৃত্যুতে পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

একই রকম সংবাদ সমূহ

রাজগঞ্জ-পুলেরহাট সড়কে পিকআপের বেপরোয়া গতি : আতঙ্কে পথচারী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ-পুলেরহাট সড়কে মাছ বহনকারী পিকআপবিস্তারিত পড়ুন

রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহিদ দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখেবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ!

মিঠুন সরকার: যশোরের ঝিকরগাছা উপজেলার জয়রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকবিস্তারিত পড়ুন

  • অতিভারী বৃষ্টিতে ঝাঁপা বাওড়ের মাছ খালে ভেসে যাচ্ছে, দুই কোটি টাকার ক্ষতির আশঙ্কা
  • বৃষ্টিভেজা মাঠে আর্জেন্টিনা-ব্রাজিলের লড়াই, ফুটবল উৎসবে মাতল রাজগঞ্জের ক্ষুদে শিক্ষার্থীরা
  • যশোরের মণিরামপুরে দেড় মাসে বিদ্যুৎস্পৃষ্টে ৯ জনের মৃত্যু
  • খাদ্যের সন্ধানে যশোরের রাজগঞ্জে একসাথে ১৫টি হনুমান!
  • শিক্ষার গৌরব ও সাফল্যের ধারাবাহিকতায় অনন্য যশোরের রাজগঞ্জ হাইস্কুল
  • মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ
  • জাহিদ হাসান টুকুনের সুস্থতায় রাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া কামনা
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • মণিরামপুরে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক
  • বেনাপোল-মোংলা রেলপথে ৩ লাখ দেশি খেজুরের আঁটি ছড়িয়ে ইতিহাস
  • ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিল নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী