বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জে হাসপাতাল নির্মাণে মতবিনিময় সভা

মণিরামপুর উপজেলার পশ্চিমাঞ্চল তথা রাজগঞ্জ অঞ্চলের মানুষের সু-চিকিৎসার জন্য রাজগঞ্জ ৫০ শয্যা বিশিষ্ট একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে। তার জন্য ৫০ শতক জমি প্রয়োজন। এ কারণে হাসপাতালের স্থান নির্ধারণ ও অর্থদাতা সংগ্রহণের জন্য রাজগঞ্জের সুধী সমাজ মতবিনিময় সভা করেছেন।

বুধবার (১২ ডিসেম্বর-২০২২) বিকাল ৪টায় রাজগঞ্জ বাজারস্থ আলহাজ আব্দুস সাত্তার সাহেবের ধানের চাতালে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন- রাজগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও রাজগঞ্জ বাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল লতিফ।

টিএনটি কর্মকর্তা মোঃ আব্দুল মাজিদের পরিচালনায় বক্তব্য রাখেন- রাজগঞ্জ ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক আলহাজ মোঃ কপিল উদ্দিন আহম্মেদ, ঝাঁপা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ আকবার আলী, রাজগঞ্জ মডেল ফাজিল মাদরাসার অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম, সম্মিলনী ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম, মাস্টার মোঃ আজিজুর রহমান (ঝাঁপা), বীরমুক্তিযোদ্ধা মোঃ জালাল উদ্দিন, ঝাঁপা ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সাইদুজ্জামান (লিটন মাস্টার), ঝাঁপা ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ গোলাম রসুল চন্টা প্রমুখ।

এছাড়া এ সভায় রাজগঞ্জ অঞ্চলের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য- রাজগঞ্জবাসির আরো একটি প্রাণের দাবী, সরকারি একটি ৫০ শয্যা বিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের হস্তক্ষেপে নির্মাণ হবে।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় টাঙ্গাইলের একজন ইউপিবিস্তারিত পড়ুন

বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি

দেশে অতিবৃষ্টির কারণে হঠাৎ কাঁচা মরিচের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় বাজার নিয়ন্ত্রণেবিস্তারিত পড়ুন

  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • ‘মানসিক অসুস্থ’ কন্যার আচরণে এমপির বাড়িতে হামলা গ্রহণযোগ্য নয়: জামায়াত
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ সাতক্ষীরার সুমন আটক
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • ভবদহ অঞ্চলের ফসলি জমি নষ্ট করে অবৈধ মাছের ঘের নির্মাণের অভিযোগ