মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজনৈতিক ব্যানার-ফেস্টুন সরানো হলো সেই কলেজ ভবন থেকে

গাজীপুরের বহুল আলোচিত কোনাবাড়ী ডিগ্রি কলেজ ভবন ও মাঠের আশপাশে সাঁটানো ব্যানার-ফেস্টুন অবশেষে সরিয়ে নেওয়া হয়েছে।

সোমবার এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে ‘কলেজ ভবন নাকি রাজনৈতিক কার্যালয়’ এমন শিরোনামে সংবাদ প্রকাশ হয়। এরপর সোমবার দিবাগত রাতেই নেতাকর্মীরা নিজ দায়িত্বে তাদের ব্যানার ফেস্টুন সরিয়ে নেন।

আওয়ামী লীগের নেতা-কর্মীদের একের পর এক ব্যানার আর ফেস্টুনে পুরো ভবন ঢেকে দেওয়া হয়েছিল। ভবনের পাশের মাঠ ও মূল ফটকেও ছিল নেতা-কর্মীদের ছবিসংবলিত বাহারি প্রচার। তখন একনজরে কেউ দেখলে মনে করতেন এটা কোনো রাজনৈতিক কার্যালয়। আদতে এটি গাজীপুরের কোনাবাড়ী ডিগ্রি কলেজের ভবন।

দলীয় সূত্রে জানা গেছে, কোনাবাড়ী থানা আওয়ামী লীগের নতুন কমিটি গঠন উপলক্ষে ১৫ অক্টোবর সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন দলীয় নেতা-কর্মীরা। নেতা-কর্মীরা জেলা ও মহানগরের বড় নেতাদের ও সম্মেলনে আসা অতিথিদের দৃষ্টি আকর্ষণ করতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশে প্রায় দুই কিলোমিটার এলাকায় ব্যানার-ফেস্টুন লাগিয়েছেন।

কোনাবাড়ী ডিগ্রি কলেজ মাঠেই সম্মেলন অনুষ্ঠিত হবে, তাই কলেজের প্রধান ফটকসহ আশপাশে এবং পুরো কলেজ ভবনটি ঢেকে ফেলা হয়েছে ব্যানার ও ফেস্টুন দিয়ে।

এরই মধ্যে মঙ্গলবার থেকে ছুটি শেষে কলেজে ক্লাস শুরু হয়েছে।

এর আগে রোববার দুপুর আড়াইটার দিকে কোনাবাড়ী ডিগ্রী কলেজে গিয়ে দেখা যায়, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের ব্যানার ও ফেস্টুনে কলেজ ফটক, মাঠ ও একাডেমিক ভবন ডেকে গেছে। দেখে বোঝার উপায় নেই এটি কলেজ নাকি আওয়ামী লীগের কার্যালয়। প্রধান ফটকে বেশ কয়েকজন লোক তোরণ নির্মাণে ব্যস্ত সময় পার করছেন। কলেজ ভবনসহ পুরো মাঠের চারদিকে ছেয়ে ফেলা হয়েছে ব্যানার ফেস্টুন দিয়ে।

কলেজ কমিটির অভিভাবক সদস্য রিয়াজ উদ্দিন বলেন, ‘কলেজের ভবন দেখে বুঝার উপায় নেই এটি কলেজ নাকি রাজনৈতিক কার্যালয়।’

স্থানীয় বাসিন্দারা বলছেন, আওয়ামী লীগের সম্মেলন হবে তাতে আমাদের কী। আমাদের বাড়ি ঘর থেকে শুরু করে পুরো রাস্তাঘাট সব স্থানে পোষ্টার লাগিয়ে এলাকার পরিবেশ নষ্ট করে দিয়েছে। এলাকার শিক্ষা প্রতিষ্ঠানটি দেখে মনে হচ্ছে এটি রাজনৈতিক কাযালয়। দ্রুত এসব ব্যানার-ফেষ্টু অপসারণ করা প্রয়োজন।

কোনাবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. বেলাল হোসেন বলেন, কলেজ বন্ধ থাকার সুযোগে আওয়ামী লীগের নেতাকর্মীরা এগুলো করে কলেজের পরিবেশ নষ্ট করেছে। তারপরও কলেজের পক্ষ থেকে এলাকার নেতাকর্মীদের বিষয়টি জানিয়েছি। তারা বলেছেন, অনুষ্ঠান শেষে ব্যানার ফেস্টুন খুলে সব কিছু পরিস্কার করে দেওয়া হবে।

গাজীপুর মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল বলেন, একটি রাজনৈতিক অনুষ্ঠান হবে যার কারণে সবাই আগে থেকেই ব্যানার পোস্টার লাগিয়েছেন। এটাতো আর আশালীন কিছু না, তাই অতোটা সমস্যা হবে না। কয়েকটা দিনই তো আপনারা একটু সয়ে নেবেন।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৯০ সালের ১০ অক্টোবর পুলিশের গুলিতে শহীদ কে.বিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

  • আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী