বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে শেখ কামাল আন্তস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস্ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস্ প্রতিযোগিতা-২০২৩ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় নগরীর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন মহোদয়।
বাংলাদেশ এ্যাথলেটিকস্ ফেডারেশনের সহযোগিতায় রাজশাহী বিভাগীয় প্রশাসন আয়োজিত এই প্রতিযোগিতায় ৩২ টি ইভেন্টে রাজশাহী বিভাগের ৮ জেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন। প্রতিযোগিতায় ৪৬ পয়েন্ট নিয়ে দলগতভাবে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী জেলা। আর ৪৩ পয়েন্টে রানার আপ হয়েছে নাটোর জেলা ও ৩১ পয়েন্টে তৃতীয় স্থান অর্জন হয়েছে চাপাইনবাবগঞ্জ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন মহোদয় বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পারিবারিকভাবেই ক্রীড়াপ্রেমী। তিনি বিভিন্নভাবে খেলোয়াড়দের উৎসাহিত করেন। বর্তমান সরকার ক্রিকেট, ফুটবল সহ খেলাধুলার সকল শাখার প্রতি অত্যন্ত নজর দিয়েছে। আমাদের মেয়েরা ক্রিকেট ও ফুটবল উভয় ক্ষেত্রে ভালো করছে। আমি প্রত্যাশা করি এটি অব্যাহত থাকবে।
রাসিক মেয়র আরো বলেন, খেলাধূলার প্রতি শহীদ শেখ কামাল ও শহীদ সুলতানা কামাল দম্পত্তির ভীষণ ক্রীড়াপ্রেমী ছিলেন। তাঁরা বেঁচে থাকলে ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশে আরো অনেক দূর এগিয়ে যেত। প্রতি বছর শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস্ প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে ভালো খেলোয়াড় তৈরি হবে বলে প্রত্যাশা করি।
রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল ও ডিআইজি রাজশাহী রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার আব্দুস সালাম। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার এএনএম মঈনুল ইসলাম ও ড. মো: মোকছেদ আলী, বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিচালক ।

 

একই রকম সংবাদ সমূহ

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা,বিস্তারিত পড়ুন

দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ

রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন নির্বাচনবিস্তারিত পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি কতদূর এগিয়েছে, তা জানতে আগামী সপ্তাহে নির্বাচন কমিশনেরবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি
  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
  • নুসরাত হত্যা মামলার রায়: অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল
  • রংপুরে চাঞ্চল্যকর চার হত্যাকাণ্ড: খুনের দায় স্বীকার, কারাগারে সিদ্ধার্থ-মুগ্ধ
  • প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব
  • রংপুরে খুন হওয়া চারজনের সবার মুখ ছিল বীভৎস, মুখের কাছে পড়ে ছিল তরল: সিআইডি
  • দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা: এলজিআরডি মন্ত্রী
  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, মানতে হবে ১৪ দফা নির্দেশনা
  • রংপুরে ঘর থেকে সাবেক স্কুলশিক্ষক, স্ত্রী ও ২ ছেলে-মেয়ের মরদেহ উদ্ধার