বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজশাহী মহানগরীতে ৪০ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

রাজশাহী র‌্যাব-৫ এর সদস্যরা অভিযান চালিয়ে বিপুল পরিমান গাঁজাসহ চারজনকে আটক করেছে। গতকাল রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী মহানগরীর খানসামার চক মিয়াপাড়া নামক এলাকায় এ অভিযান চালায় র‌্যাব। আটককৃতরা হলো, রাজশাহীর পবা হরিপুর এলাকার মুকুল হোসেনের ছেলে নাইমুল ইসলাম (২৭), রাজশাহী মহানগরীর দ্যা নিউ বুধপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে রাশিদুল হক (২৫), রাজশাহী মহানগরীর রায়পাড়া এলাকার আনারুল ইসলামের ছেলে রনি খান (২৮) ও ফেতরাপাড়া এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে মিলন হোসেন (৩৫)।
র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল জানতে পারে, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার মিয়াপাড়া খানসামার চক এলাকার সাধারণ গ্রন্থাগারের সামনে কিছু মাদক ব্যবসায়ী মাদকদ্রব্যসহ বিক্রির জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব ওই এলাকায় অভিযান চালায়। পরে সেখান থেকে সন্দেহভাজন হিসাবে চারজনকে আটক করে। আটকের পর তাদের কাছে তল্লাশী চালিয়ে ৪০ কেজি গাঁজা, ৬টি মোবাইল, ১২টি সীমকার্ড, একটি ইজিবাইক, একটি মোটরসাইকেল উদ্ধার হয়।
র‌্যাবের জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, ওই গাঁজা রাজশাহী মহানগরসহ আশপাশের মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রিয়ের উদ্দেশ্যে তারা সেখানে অবস্থান করছিল। তারা দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত। পরে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দেয়া হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

অবশেষে প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষকের নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে প্রাথমিকভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জনবিস্তারিত পড়ুন

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশবিস্তারিত পড়ুন

বসিয়েছিলেন ২০টি সিসিটিভি ক্যামেরা, ঘুমাতেন কবুতরের ঘরে, তবু শেষরক্ষা হয়নি

গ্রেপ্তার এড়াতে পুলিশের ওপর নজরদারি করার জন্য গ্রামের প্রধান সড়ক থেকে নিজবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • আমার দুধের সন্তানকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা
  • সরকার পাঁচ বছর থাকবে, এটা মেনে রাজনীতি করা উচিত: তথ্য উপদেষ্টা
  • অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী
  • কিলোমিটারপ্রতি যত বাড়লো বাসভাড়া
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • একযোগে পুলিশের ৩১ কর্মকর্তার বদলি ও পদায়ন
  • বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষায় বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি
  • প্রভিডেন্ট ফান্ড নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর
  • কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে