শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিবিসির প্রতিবেদন

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার ঘোষণা দিল জাপানও

ইউক্রেনের ইস্যুতে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারির ঘোষণা দিল এশিয়ার অন্যতম ধনী দেশ জাপান।

ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি, যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পর জাপানও একই ঘোষণা দিলেন।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, তিনি জাপানে রাশিয়ান বন্ড ইস্যু নিষিদ্ধ করবেন। সেই সঙ্গে তিনি রাশিয়ার বেশ কয়েকজন ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি তাদের সম্পদও জব্দ করবেন।
তিনি বলেন, “মস্কো ইউক্রেনের ডোনেটস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে সেখানে রুশ সেনাদের প্রবেশের অনুমতি দিয়ে দেশটির সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে।”

এ সময় তিনি আরও জোর দিয়ে বলেন, রাশিয়ার এই কর্মকাণ্ডের বিরুদ্ধে টোকিও আরও কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে।

সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ব ইউক্রেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত ওই অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন এবং সেখানে শান্তি প্রতিষ্ঠায় সেনা পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টির সমাধানের চেষ্টা করে পশ্চিমের বেশ কয়েকটি দেশ। কিন্তু পারেনি। এরপর থেকেই ইউরোপ ও আমেরিকার দেশগুলো রাশিয়ায় বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে শুরু করে।
সূত্র: বিবিসি

একই রকম সংবাদ সমূহ

নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?

নেপাল বললেই চোখের সামনে ভেসে ওঠে বরফঢাকা হিমালয়, পাহাড়ি পথ আর মেঘেরবিস্তারিত পড়ুন

হরমুজ প্রণালি চালু করতে নতুন যেসব শর্ত দিল ইরান

হরমুজ প্রণালি পুনরায় চালুর জন্য মধ্যস্থতাকারী দেশগুলো ইরানের অবস্থান জানতে চেয়েছে। এরবিস্তারিত পড়ুন

চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর

‘চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার’ প্রতিষ্ঠার জন্য একটি সমঝোতা স্মারকবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
  • নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮
  • বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?
  • নেপালে নিহত বেড়ে ৩৩০, নিখোঁজদের সন্ধানে চলছে অভিযান
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন
  • নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক
  • নেপালে ভয়াবহ বন্যা: হঠাৎ এত পানি এলো কোথা থেকে?
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • নেপালে দীর্ঘ হচ্ছে লাশের সারি, দেড়শ ছাড়াল নিহতের সংখ্যা
  • নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক
  • নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩
  • বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন