শনিবার, নভেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রুদ্ধশ্বাস ম্যাচে ২-১ গোলে দক্ষিণ কোরিয়া চেক রিপাবলিককে হারালো

এশিয়ার ফুটবলের অন্যতম পাওয়ার হাউজ দক্ষিণ কোরিয়া। শুক্রবার সকালে মাঠে নেমেই এক রুদ্ধশ্বাস মুহূর্ত উপহার দিল এশিয়াকে। চেকিয়ার বিপক্ষে মাঠে নেমে শুরু থেকেই প্রতিরোধ আর আক্রমণের মিশেলে খেলা চালিয়ে যায় কোরিয়া। শেষ পর্যন্ত কোরিয়ার আক্রমণের মুখে ধরাশায়ী হয় চেক, তারা ২-১ গোলের হার নিয়ে মাঠ ছেড়েছে।

তবে প্রথমার্ধে কোনো দল গোলের দেখা পায়নি। তবে দ্বিতীয়ার্ধে দক্ষিণ কোরিয়া পিছিয়ে পড়ে দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে, এর আগে, গোল করে চেকের অধিনায়ক লাদিস্লাভ ক্রেইচি। কিন্তু সেই ব্যবধান খুব বেশিক্ষণ ধরে রাখতে পারেনি চেকিয়া। ৮ মিনিটের ব্যবধানেই ম্যাচে সমতা ফেরায় দক্ষিণ কোরিয়া।

মেক্সিকোর গুয়াদালাহারা স্টেডিয়ামে ম্যাচের ৬৭ মিনিটে হোয়াং ইন-বম গোল করে কোরিয়াকে সমতায় ফেরান। চেকের রক্ষণভাগের দুই খেলোয়াড়ের মাঝে ফাঁকা জায়গা খুঁজে পেয়ে সেটি কাজে লাগান। ভেতরে ঢুকে বাধ্য করেন গোলরক্ষক ও ডিফেন্ডারদের এগিয়ে আসতে। পরে দূরের কোণে চিপ শটে বল পাঠান।

৮০ মিনিটে গোল করে দক্ষিণ কোরিয়াকে এগিয়ে নেন ও ইয়ন গুই। আর তার সেই গোলেই দক্ষিণ কোরিয়া নিশ্চিত করে জয়।

একই রকম সংবাদ সমূহ

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতার বিকাশের মধ্য দিয়েইবিস্তারিত পড়ুন

নতুন কুঁড়ির সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্র দিলেন প্রধানমন্ত্রী

নতুন কুঁড়ি স্পোর্টসের ১ম আসরের সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্রবিস্তারিত পড়ুন

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন রোনালদো

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিকবিস্তারিত পড়ুন

  • তালার নগরঘাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই পর্ব উদ্বোধন
  • খুলনায় শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়