শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এশিয়া কাপ

রুদ্ধশ্বাস লড়াইয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে শুভসূচনা বাংলাদেশের

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শেষ ওভারে টানটান উত্তেজনা। প্রয়োজন মাত্র কয়েক রান, হাতে উইকেটও কম। তবে শ্রীলঙ্কার বোলারদের সব চেষ্টা ব্যর্থ করে জয় তুলে নিল বাংলাদেশ। সাইফ হাসানের ঝড়ো ফিফটি আর তাওহীদ হৃদয়ের দারুণ ইনিংসে ভর করে এশিয়া কাপের সুপার ফোরে শুরুর ম্যাচেই ৪ উইকেট হাতে রেখে লঙ্কানদের হারাল টাইগাররা।

শেষ ওভারে তৈরি হলো দারুণ এক নাটকীয়তা। জয়ের জন্য রান প্রয়োজন ৫টি। প্রথম বলেই বাউন্ডারি মেরে মিলেন জাকের আলি অনিক। ৫ বলে প্রয়োজন আর ১ রান। কিন্তু বিধিবাম, দ্বিতীয় বলেই শানাকার স্লোযয়ার অফকাটারে বোল্ড হয়ে গেলেন অনিক।

তৃতীয় বল মোকাবেলা করতে নামলেন শেখ মেহেদী। কোনো রান নিতে পারলেন না। চতুর্থ বলে হাই বাউন্সে আসা বলটিতে পুল করতে চেয়েছিলেন মেহেদী। কিন্তু সেটি গিয়ে সোজা আশ্রয় নেয় উইকেটরক্ষকের গ্লাভসে। জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার। কাল বিলম্ব না করেই রিভিউ চেয়ে বসেন লঙ্কান বোলার দাসুন শানাকা। রিভিউতে দেখা যায় বল মেহেদীর ব্যাটের প্রান্ত ছুঁয়ে গেছে। সুতরাং, আউট।

চরম নাটকীয়তা জমে ওঠে তখন। ২ বলে প্রয়োজন ১ রান। নাসুম আহমেদ ব্যাট হাতে নামেন এ সময়। এবার শানাকার কাছ থেকে অনায়াসেই সিঙ্গেলস বের করে নিয়ে বাংলাদেশ দলকে জয় উপহার দিলেন নাসুম আহমেদ।

সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটের ব্যবধানে হারিয়ে ফাইনালের পথে একধাপ এগিয়ে থাকলো টাইগাররা। বল বাকি ছিল ১টি।

১৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুর্দান্ত ব্যাট করেন সাইফ হাসান এবং তাওহিদ হৃদয়। ৬১ রান করেন সাইফ হাসান ও ৫৮ রান করেন তাওহিদ হৃদয়।

একই রকম সংবাদ সমূহ

সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন, যেখানেবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা

কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচে রায়টা সবুজ সংঘ স্পোটিং ক্লাবকে ২-০গোলে হারিয়েছে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর
  • সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
  • এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশ
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির
  • মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে
  • এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়
  • এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন