মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা

যেকোন মৌসুমেই মাঠে থেমে থাকে না কৃষকের কর্মযজ্ঞ। সব প্রতিকূলতাকে উপেক্ষা করে কৃষকেরা ব্যস্ত থাকেন জমি প্রস্তুত, চারা রোপণ ও সবজির পরিচর্যায়। নিজেদের কষ্ট ভুলে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে চলেছেন তারা।

সম্প্রতি যশোরের মণিরামপুর উপজেলার চাকলা গ্রামের কৃষিজমিতে গিয়ে দেখা যায়- কৃষকেরা কেউ সবজির ক্ষেতে আগাছা পরিষ্কার করছেন, কেউ আবার পলিথিন টানেলে শীতকালীন সবজির চাষের জন্য জমি প্রস্তুত করছেন। থামার সুযোগ নেই। কারণ সময়মতো কাজ শেষ না হলে ক্ষতির মুখে পড়তে হবে।

স্থানীয় কৃষক মো. আব্দুল হালিম বলেন- রোদ, বৃষ্টি বা ঝড়—কোনো কিছুর জন্য কৃষকের কাজ থেমে থাকে না। সময়মতো জমির কাজ না করলে ফলন ভালো হবে না। সংসারের কথা ভেবেই কষ্ট সহ্য করে মাঠে নামতে হয়।

আরেক কৃষক আব্দুস সাত্তার বলেন- ভোর থেকেই মাঠে কাজ করি। দুপুরেও অনেক সময় কাজ চালিয়ে যেতে হয়। কারণ জমি অপেক্ষা করে না। এই মাটির ওপরই আমাদের জীবন-জীবিকা নির্ভর করে।

স্থানীয় কৃষকদের ভাষ্য- কৃষিকাজে উৎপাদন ব্যয় প্রতিনিয়ত বাড়লেও ফসলের ন্যায্যমূল্য সবসময় পাওয়া যায় না। তবুও তারা আশাবাদী, ভালো ফলন হলে সেই ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়া সম্ভব হবে।

কৃষি সংশ্লিষ্টদের মতে- দেশের খাদ্য উৎপাদনের মূল ভিত্তি কৃষক। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলেই মানুষের ঘরে পৌঁছায় অন্নের নিশ্চয়তা। তাই কৃষকদের উৎপাদন ব্যয় কমানো, আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে কৃষি খাত আরও সমৃদ্ধ হবে।

চাকলা গ্রামের মাঠে ধারণ করা এই দৃশ্য যেন বাংলাদেশের কৃষকের চিরচেনা সংগ্রামের প্রতিচ্ছবি। ক্লান্তি কিংবা প্রতিকূলতা-কোনো কিছুই তাদের স্বপ্নকে থামাতে পারে না। কারণ কৃষকের বুকজুড়ে থাকে একটাই বিশ্বাস-আজকের পরিশ্রমই আগামী দিনের সোনালি ফসলের হাসি।

একই রকম সংবাদ সমূহ

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন