শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রোনালদোর সঙ্গী হওয়ার গুঞ্জনকে পাত্তা দিচ্ছেন না জিরু

চেলসি ছেড়ে জুভেন্টাসে নাম লিখিয়েছেন! সকাল বেলা থেকেই বন্ধুদের কাছ থেকে এমন বার্তা পাচ্ছিলেন অলিভিয়ের জিরু। অথচ ব্যাপারটি যেন এমন ‘যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই।’ অর্থাৎ জুভেন্টাসে যাওয়ার খবর যে জানা নেই জিরুর নিজেরই। তাই বন্ধুদের বার্তা পেয়ে ফ্রান্সের বিশ্বকাপ জয়ী এই ফুটবলার হতবাক হয়ে গিয়েছেন। এই মুহূর্তে রোনালদোদের সঙ্গী হওয়ার কোনো কারণও দেখছেন না তিনি।

চেলসির জার্সিতে গত মৌসুমটা ভালো যাচ্ছিল না জিরুর। তবে শুরুর ধাক্কাটা সামলে নিয়ে শেষটা ভালোই হয়েছে বলা যায়। প্রথম পর্বে মাঠে নামার তেমন সুযোগ না পাওয়ায় ক্লাব ছাড়তে চেয়েছিলেন। কিন্তু কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড তাঁর ওপর আস্থা রাখতে বলেছিলেন। দ্বিতীয় পর্বে ঘুরে দাঁড়িয়েছেন জিরু। শেষ ১২ ম্যাচে গোল করেছেন আটটি। কিন্তু নতুন মৌসুমে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের একাদশে তাঁর জায়গা পাওয়া নিয়ে আবার অনিশ্চয়তা শুরু হয়েছে। কারণ ফিট হয়ে ফিরে এসেছেন ট্যামি আব্রাহাম। লাইপজিগ থেকে এসেছেন টিমো ভেরনার। এর পর থেকেই গুঞ্জন চেলসি ছাড়তে যাচ্ছেন জিরু এবং তাঁর নতুন গন্তব্য জুভেন্টাস।

গুঞ্জন ছাড়ানোর কারণ আছে। অবশেষে জুভেন্টাস ছেড়েছেন গঞ্জালো হিগুয়েইন। ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গীর জন্য হন্যে হয়ে স্ট্রাইকার খুঁজছে জুভেন্টাস। প্রথমে লুইস সুয়ারেজের নাম শোনা গেছে, এরপর আবার আলভারো মোরাতার নামও উঠে এসেছে। এমন অবস্থায় জিরুর নাম ওঠা অস্বাভাবিক নয়। কারণ, বাজারে ভালো স্ট্রাইকারের অভাব। আর রোনালদো যে ধরনের স্ট্রাইকারের সঙ্গে খেলতে পছন্দ করেন, জিরু সে ঘরানার স্ট্রাইকার। নিজে গোল না করে অন্যদের জন্য জায়গা তৈরি দেন জিরু। কিন্তু জিরু নিজেই জানাচ্ছেন এমন কোনো ইচ্ছে নেই তাঁর। গুঞ্জন উড়িয়ে দিয়ে জিরুর আত্মবিশ্বাসী বার্তা, নতুন মৌসুমে চেলসির গুরুত্বপূর্ণ সদস্য হতে যাচ্ছেন তিনি।

আজ থেকে শুরু হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম। এ মৌসুমে চেলসির ফরোয়ার্ড লাইনে আলো ছড়ানোর মতো নাম আছে বেশ কয়েকটি। তবে খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী জিরু, ‘আমি আজ সকালে বন্ধুদের কাছে থেকে এই ধরনের গুজবের বার্তা পেয়ে অবাক হয়েছি। কিন্তু এটা অনেক দূরকল্পনা। আমি চেলসির খেলোয়াড় এবং এখানে ভালো আছি। আমি এইভাবে বিদায় নেওয়ার জন্য তো আর গত মৌসুমটা এত দুর্দান্তভাবে শেষ করিনি। আমি আমার জায়গার জন্য লড়ব।’

রোনালদোর মতো বিশ্বের অন্যতম সেরা ফুটবলার খেলছেন ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে। স্বাভাবিকভাবে বিশ্ব ফুটবল সমর্থকদের বড় একটি অংশ তাকিয়ে থাকে ক্লাবটির দিকে। এমন একটি ক্লাবের আগ্রহের বস্তু হতে পেরে ভালো লাগছে জিরুর, ‘তবে এই ধরনের ক্লাবগুলোর দৃষ্টি আকর্ষণ করতে পেরে ভালো লাগছে। এটা তো দারুণ ব্যাপার। কিন্তু আমি চেলসিতেই মনোযোগ দিচ্ছি। আগামী সপ্তাহ গুলিতে কী ঘটবে, তা দেখব। কিন্তু এখনো কোনো চুক্তি হয়নি বা কোথাও স্বাক্ষর করিনি। আমি তাই এমন গুঞ্জনকে মিথ্যা বলব।

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর