বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

লক্ষ্মীপুরে এসডিএফের বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

“জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে প্রতিবারের ন্যায় এবারও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের স্বায়ত্বশাসিত সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) জেলা অফিস লক্ষীপুরের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে।

জেলা ব্যবস্থাপক মোঃ আহসানুল আলম খন্দকারের নের্তৃত্বে ও জেলা স্বাস্থ্য ও পুষ্টি কর্মকর্তা ডাঃ মিনহাজুল ইসলাম আবিদের পরিচালনায় এই র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‍্যালিটি জেলা কার্যালয় (শমসেরাবাদ) থেকে শুরু হয়ে শহরের দক্ষিণ তেমুহনী স্টেশন শহীদ আফনান চত্বর প্রদক্ষিণ করে পুনরায় জেলা কার্যালয়ে এসে শেষ হয়।

বিশ্ব স্বাস্থ্য দিবস ৭ এপ্রিল পালন করা হলেও স্থানীয়ভাবে সুবিধামতো সময়ে আজ (১৭ এপ্রিল) বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়।

র‍্যালি পরবর্তী আলোচনা সভা জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ক্লাস্টার স্বাস্থ্য ও পুষ্টি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ব্যবস্থাপক মোঃ আহসানুল আলম খন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মকর্তা (সাংগঠনিক দক্ষতা উন্নয়ন) মোঃ আমিনুল ইসলাম ও জেলা স্বাস্থ্য ও পুষ্টি কর্মকর্তা ডাঃ মিনহাজুল ইসলাম আবিদ।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কর্মকর্তা (আইটি এন্ড এমআইএস) মোঃ আরিফুর রহমান, জেলা কর্মকর্তা বুলবুল আহমেদ, এস. এম. শফিকুল ইসলাম ও মোঃ জাহাঙ্গীর আলম।

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত উক্ত র‍্যালি ও আলোচনা সভায় এসডিএফের আরইএলআই প্রকল্পভুক্ত বিভিন্ন গ্রাম সমিতির নারী সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, এসডিএফ আরইএলআই প্রকল্পের মাধ্যমে লক্ষ্মীপুরের তিনটি উপজেলার ২০০ টি গ্রামে গ্রাম সমিতি গঠনের মাধ্যমে জীবিকায়ন কার্যক্রমের পাশাপাশি স্বাস্থ্য ও পুষ্টি ক্ষেত্রেও ব্যাপক অবদান রেখে চলেছে। বসত বাড়িতে সবজি চাষ, বিসিসি সেশন পরিচালনা, মেডিকেল ক্যাম্প, মা ও শিশুস্বাস্থ্য, গর্ভবতী মায়েদের সেবা, সিজারিয়ান ভাতা প্রদান সহ স্বাস্থ্য ক্ষেত্রে নানাবিধ কার্যক্রম পরিচালনা করে।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় টাঙ্গাইলের একজন ইউপিবিস্তারিত পড়ুন

ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগামী ডিসেম্বরের মধ্যে দেশের কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা নির্ভুল ও স্বচ্ছভাবে প্রণয়নের নির্দেশবিস্তারিত পড়ুন

  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনে তিন পার্বত্য জেলায় এনসিপির প্রার্থী থাকবে: নাহিদ ইসলাম
  • পদায়নের তারিখ ঘোষণা, শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই: পেট্রোবাংলা
  • পুলিশের যানবাহনে নাশকতার শঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি