বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

লন্ডনে গিয়ে প্রধান উপদেষ্টা সিজদা দিয়ে এসেছেন: হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যাকে গণঅভ্যুত্থানের পরে সরকারপ্রধান বানানো হয়েছে উনি লন্ডনে গিয়ে সিজদা দিয়ে এসেছেন। পৃথিবীর ইতিহাসে এমন কোনো ঘটনা আছে কিনা অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান একটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে বসে প্রেস কনফারেন্স করছেন।

তিনি দাবি করেন, সেদিনই সরকারকে লন্ডনে ‘বিক্রি করে’ দেয়া হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) ঢাকার বাংলামোটরে ‘জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন’ শীর্ষক এক আলোচনা সভায় এসব মন্তব্য করেন তিনি।

হাসনাত বলেন, আজকের মিডিয়া বেশিরভাগই রাজনৈতিক দলের পক্ষে। তিনি প্রশাসনের পক্ষপাতদুষ্টতার অভিযোগ করে বলেন, ‘সচিবালয়ে অফিস শেষ হয় ৫টায়, কিন্তু অনেকেই ৪টা থেকে গুলশান বা পল্টনের দিকে রওনা দেন। আগে এমনটা হতো ধানমন্ডি ৩২ বা গুলিস্তানে।’

জাতীয়তাবাদী রাজনীতিতে এনসিপির প্রতি বৈরিতা থাকলেও তা রাজনৈতিক বাস্তবতায় কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ‘৫ আগস্টের ঘটনা কেন ঘটেছে, সেই মূল কারণগুলো দূর না করে যদি কেউ মনে করেন নতুন রাষ্ট্র ব্যবস্থা গড়া সম্ভব, তাহলে তিনি আবার গণপ্রতিরোধের মুখে পড়বেন।’

দুর্নীতির অভিযোগ নিয়ে হাসানাথ বলেন, ‘একজন রাজনীতিক বলছেন আমরা ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ নিয়েছি। আমি চ্যালেঞ্জ করছি—যদি কেউ প্রমাণ দিতে পারেন, আমরা কারও কাছ থেকে টাকা নিয়েছি, তাহলে আমি ও আমার সহযোদ্ধারা রাজনীতি ছেড়ে দেব।’

নির্বাচন প্রসঙ্গে এনসিপির এ নেতা বলেন, ‘আমরা নির্বাচন পেছানোর পক্ষপাতী নই। নির্বাচন হোক নভেম্বর, ডিসেম্বর বা জানুয়ারিতে—আমাদের আপত্তি নেই। তবে ‘রুলস অব দ্য গেম’ বদলাতে হবে। নির্বাচন গণপরিষদ নির্বাচন হতে হবে।’

হাসনাত পুরোনো সংবিধানকে ফ্যাসিবাদের পাঠ্যবই হিসেবে আখ্যায়িত করে বলেন, ‘নতুন সংবিধান জরুরি। কেউ যদি মনে করেন নতুন দলকে উঠতে দেবে না, তাহলে জেনে রাখুন—আমাদের আসন দিয়ে কেনা যাবে না, আমরা বিক্রি হই না।’

একই রকম সংবাদ সমূহ

নতুন বেতন কাঠামোয় পুরোনোদের বেতন কত বাড়বে

নতুন বেতনকাঠামো কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা বাড়বে। তবে নতুন নিয়োগপ্রাপ্তদের তুলনায়বিস্তারিত পড়ুন

এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের সুপারিশের দায়িত্ব বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষেরবিস্তারিত পড়ুন

দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশ ও ভারত— দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললে দিল্লি সফর করবেন তারেকবিস্তারিত পড়ুন

  • ভারতের কোনো সন্ত্রাসীকে ঢাকায় আশ্রয় দেওয়া হবে না: হুমায়ুন কবির
  • দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্রপ্রহরী বিএনপি: তারেক রহমান
  • জাতীয় বেতনস্কেল অনুমোদন : কোন গ্রেডের বেতন কত বাড়ছে
  • শাহজালালে সড়ক দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
  • এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন দাবি
  • সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৫৫ থেকে ১০০% পর্যন্ত
  • গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল, রাশেদ খাঁনকে জিএস ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট
  • বেসরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়েও মন্ত্রিপরিষদে আলোচনা
  • ছিনতাইয়ের অভিযোগে বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি ও সম্পাদক স্থায়ী বহিষ্কার
  • চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান
  • নীতিমালা জারি: ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড
  • বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি