মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

লেখক ও ব্লগার অনন্ত হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফয়সাল ভারতে গ্রেপ্তার

লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ফয়সাল আহমদকে বেঙ্গালুরুতে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ।

কলকাতা পুলিশের বরাত দিয়ে আনন্দবাজার জানিয়েছে, বেঙ্গালুরুর বোম্মনাহাল্লিতে ১ জুলাই ফয়সালকে গ্রেপ্তার করা হয়। পরে ৩ জুলাই নেওয়া হয় কলকাতায়।

সেখানে জিজ্ঞাসাবাদ করে ভারতের মাটিতে ফয়সালের জঙ্গিবাদী কার্যক্রমের তথ্য মিলেছে জানিয়ে পত্রিকাটি লিখেছে, “তাকে এ বার বাংলাদেশ পুলিশের হাতে তুলে দেওয়া হবে।”

এ বিষয়ে বাংলাদেশের অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) ডিআইজি মনিরুজ্জামান বলেন, ফয়সল যে পালিয়ে গিয়ে ভারতে অবস্থান করছেন, সেটা তারা আগেই জানতেন। সে দেশের আইনশৃঙ্খলা বাহিনীকেও বিষয়টি জানানো হয়েছিল।

“সেই সাথে নিয়মিত মনিটরিং করা হচ্ছিল। প্রয়েজনীয় নথিও দেওয়া হয়েছিল। আমাদের দেওয়া তথ্যে নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে।”

মুক্তমনা লেখক, ব্লগার, প্রকাশক ও অধিকারকর্মীদের ওপর একের পর এক জঙ্গিবাদী হামলার মধ্যে ২০১৫ সালের ১২ মে সিলেটের সুবিদবাজারের নূরানী আবাসিক এলাকায় খুন হন ব্লগার অনন্ত বিজয় দাশ।

পেশায় ব্যাংকার অনন্ত বিজ্ঞান নিয়ে লেখালেখির পাশাপাশি ‘যুক্তি’ নামে বিজ্ঞানবিষয়ক একটি পত্রিকা সম্পাদনা করতেন। পাশাপাশি তিনি স্থানীয় গণজাগরণ মঞ্চেরও সংগঠক ছিলেন।

ওই মামলার রায়ে গত ৩০ মার্চ চারজনকে মৃত্যুদণ্ড দেয় আদালত; তাদের মধ্যে সিলেটের কানাইঘাট উপজেলার খালপাড় তালবাড়ির ফয়সাল আহমদ (২৭) একজন।

বাকি তিনজন হলেন: সিলেটের কানাইঘাট উপজেলার আবুল হোসেন (২৫), সুনামগঞ্জের তাহিরপুরের বিরেন্দ্রনগরের (বাগলী) মামুনুর রশীদ (২৫) ও কানাইঘাটের ফালজুর গ্রামের আবুল খায়ের রশীদ আহমদ (২৫)। তাদের মধ্যে খায়ের ছাড়া বাকি দুজনও পলাতক।

কলকাতা পুলিশের বরাত দিয়ে আনন্দবাজার লিখেছে, “জুনের গোড়ায় বাংলাদেশের গোয়েন্দারা ফয়সালের হদিস পান ভারতে। তার মোবাইল নম্বর কলকাতা পুলিশকে দেওয়া হয়েছিল। দায়িত্ব নেয় এসটিএফ। মোবাইল ট্র্যাক করে বেঙ্গালুরুতে ফয়সালকে পায় পুলিশ।”

ভারতে যাওয়ার পর ফয়সাল সেখানে জঙ্গিদের সংগঠিত করতে কাজ করছিলেন জানিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, “ফয়সালকে জেরা করে জানা গিয়েছে, তারই নেতৃত্বে আল-কায়দার আসাম মডিউল নিজেদের ঘাঁটি মজবুত করেছে বরাক উপত্যকায়। হত্যাকাণ্ডের সময়ে ফয়সাল ছিল ডাক্তারির ছাত্র। জড়িয়ে পড়েছিল আল-কায়দার ছায়া সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সঙ্গে। বিভিন্ন মাদ্রাসায় পড়ানোর আড়ালে জেহাদি মতাদর্শ ছড়িয়েছে ফয়সাল।“

ফয়সালের কাছে যে পাসপোর্ট পাওয়া গেছে, সেখানে কাছাড়-ঘেঁষা মিজোরামের একটি ঠিকানা দেওয়া হয়েছে। বেঙ্গালুরু থেকে তিনি ড্রাইভিং লাইসেন্স জোগাড় করেছেন। শিলচর থেকে বানিয়েছেন ভুয়া ভোটার কার্ড, যেখানে তার নাম শাহিদ মজুমদার।

আনন্দবাজার লিখেছে, “জেহাদি কার্যকলাপের অভিযোগ স্বীকার করে ফয়সাল জানিয়েছে, ২০১৫ সালেই সে শিলচরে পালিয়ে এসেছিল। তবে ব্লগার হত্যায় জড়িত থাকার কথা সে মানেনি। দাবি, তাকে ফাঁসানো হয়েছে।”

এখন তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হচ্ছে জানিয়ে অ্যান্টি টেররিজম ইউনিটের বিশেষ পুলিশ সুপার মো. আসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফয়সালের প্রত্যর্পণের বিষয়ে কাজ করছি। দুই দেশের যে প্রসিডিউর আছে তা মেনে তাকে আনা হবে।”

একই রকম সংবাদ সমূহ

নরেন্দ্র মোদির জন্মদিনে প্রদীপ না জ্বালানোয় জরিমানা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে সারা দেশে প্রদীপ জ্বালানোর নির্দেশবিস্তারিত পড়ুন

ইন্দিরা পেরেছিলেন, দল-প্রতীক হারিয়ে মমতা কি ঘুরে দাঁড়াতে পারবেন?

ভারতের রাজনীতিতে ইন্দিরা গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায় দুজনই দীর্ঘ সময় ধরে প্রভাবশালীবিস্তারিত পড়ুন

‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের

বাংলাদেশকে পাকিস্তানের সঙ্গে এক করে দেখার প্রবণতা ভারতের কৌশলগত স্বার্থের জন্য ক্ষতিকরবিস্তারিত পড়ুন

  • নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • বদলে গেলো মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নাম-প্রতীক
  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • পশ্চিমবঙ্গে অনিয়মের অভিযোগে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু
  • ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না, অনুকূল পরিবেশ হলেই ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী
  • কলকাতায় হোটেল পেতে সমস্যা, তবু নিউমার্কেটে বাংলাদেশিদের উপচেপড়া ভিড়
  • দিল্লিতে ছয়তলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা শিক্ষার্থীদের ফোনে বাঁচার আকুতি
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা