রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শতভাগ প্রস্তুতি ছাড়াই বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ

শতভাগ প্রস্তুত না হয়েই বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলতে হচ্ছে বাংলাদেশের। সেক্ষেত্রে সবচেয়ে বড় অভাবটা থেকে যাচ্ছে ভালো কোন দলের বিপক্ষে অনুশীলন ম্যাচ খেলতে না পারা। অনুশীলন শেষে এমন মন্তব্য করেছেন ডিফেন্ডার রহমত মিয়া।

তবে টিম ম্যানেজারের দাবী দেশেই ভালো অনুশীলন হয়েছে বাংলাদেশের, তার ইতিবাচক ফল জাতীয় দল পাবে বাছাই ম্যাচে।

হবে হচ্ছে করে আর হলোই না! বিশ্বকাপ বাছাই ম্যাচের আগে কাঙ্ক্ষিত প্রস্তুতি ম্যাচ কিংবা দেশের বাইরে অনুশীলন করার কোন সুযোগই পেলো না বাংলাদেশ। তাই বলে তো আর বসে থাকার উপায় নাই। শেষ চেষ্টা তাই চলছে ঘরের মাঠে।

জাতীয় দল নিয়ে প্রশিক্ষকরা এতদিন কাজ করেছেন ফরোয়ার্ড লাইন ধরে। শেষ দিকে এসে দৃষ্টি ফেরানো হয়েছে ডিফেন্স লাইনে। প্রতিপক্ষের পরিকল্পিত আক্রমণ আর মাথা বরাবর উড়ে আসা সেট পিসগুলো কিভাবে ঠেকাতে হবে তারই তালিম দেয়া হয়েছে। তারপরও ডিফেন্ডাররা অন্ধকারেই থেকে যাচ্ছেন অনুশীলন ম্যাচের অভাবে।

বাংলাদেশ ফুটবল দলের ডিফেন্ডার রহমত মিয়া বলেন, ‘শুধু প্র্যাকটিস করেই যদি আমরা কোনও কম্পিটিশন ম্যাচ খেলতে যায় তাহলে আমাদের ভুলগুলো মেইন ম্যাচগুলোতেই দেখা দিবে। যদি আমরা মেইন ম্যাচ খেলার আগে কোনো প্র্যাকটিস ম্যাচ খেলতে পারি তাহলে আমরা আমাদের ভুলগুলো প্র্যাকটিস ম্যাচেই খুঁজে বের করতে পারব। আমাদের কি করা উচিত, কি করলে ভাল হবে।

সুতরাও এদিক থেকে আমি মনে করি, আমাদের কিছু ফ্রেন্ডলি ম্যাচ খেলা উচিত ছিল। তাহলে আমাদের ভুলগুলো আমরা ভালভাবে বুঝতে পারতাম।

বাংলাদেশ যখন এত চেষ্টা করেও প্র্যাকটিস ম্যাচ পায়নি তখন দিব্যি মাঠ গরম করে চলেছে আফগানিস্তান-ওমান। আফগানরা ইন্দোনেশিয়ার বিপক্ষে পেয়েছে ৩-২ গোলের ডমিনেটিং উইন। আর ওমান হারিয়েছে থাইল্যান্ডের মত শক্তিশালী প্রতিপক্ষ।

বাংলাদেশ ফুটবল দলের ম্যানেজার হোসেন বলেন, ‘ভারত, আফগানিস্তান, ওমান আমাদের চেয়ে শক্তিশালী। ওদের বিপক্ষে একটা জয়, একটা ড্র আমাদের জন্য অনেক বড় পাওয়া। আমি মনে করি, আমাদের খেলোয়াড়রা এখন ভাল অবস্থায় আছে। তারা প্র্যাকটিসে প্রচুর পরিশ্রম করেছে। তারা কাতারের ওয়েদারে প্র্যাকটিস করে। এ কারণে আমার বিশ্বাস তারা ভাল করবে।

কাতারের বিমানে চাপার আগে জাতীয় দল শেখ জামালের বিপক্ষে একটি প্র্যাকটিস ম্যাচ খেলবে। তবে সেই ম্যাচে ফুটবলারদের কোভিড প্রটোকল নিয়ে রয়েছে ধোঁয়াশা।

একই রকম সংবাদ সমূহ

সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর

ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর। দীর্ঘদিন ধরেই অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেনবিস্তারিত পড়ুন

খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা

আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর তাকে বিশেষ সম্মান জানাতেবিস্তারিত পড়ুন

বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম

আগেই আভাস পাওয়া গিয়েছিল, আগামী মৌসুমে মাঠে গড়াচ্ছে না বাংলাদেশ প্রিমিয়ার লিগবিস্তারিত পড়ুন

  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন