বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শান্তিপূর্ণ পরিবেশে প্রথম দিন সাতক্ষীরায় এসএসসি ও সমমানের পরীক্ষা

সারা দেশের মতো সাতক্ষীরায়ও শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবার জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ২১ হাজার ৯৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।
এর মধ্যে এসএসসি পরীক্ষার্থী ১৪ হাজার ৬০০ জন, দাখিল ৫ হাজার ৩৩৪ জন এবং ভোকেশনাল ১ হাজার ৫৯ জন।
সাতক্ষীরায় ৫১টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ২৯টি এসএসসি, ১৪টি দাখিল এবং ৮টি ভোকেশনাল কেন্দ্র নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা।
তিনি আরও জানান, পরীক্ষার সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রগুলোতে কড়া নজরদারি রাখা হচ্ছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। ২০২৫ সালের এসএসসি পরীক্ষা কেন্দ্র নম্বর-২৬২
সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। বাংলা প্রথম পত্রের পরীক্ষা। এ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৫৪২ জন। অনুপস্থিত – ২ জন। সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মো. আলাউদ্দীন, পরীক্ষা কেন্দ্রের হল সুপার মোঃ মমিনুর রহমান মুকুল
প্রধান শিক্ষক ডিবি ইউনাইটেড হাই স্কুল। পরীক্ষা নিয়ে তাদের বক্তব্যে বলেন, ২০২৫ সালের এসএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে এবং নকল মুক্ত পরিবেশে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে। একজন পক্স আক্রান্ত শিক্ষার্থী ও একজন প্রতিবন্ধী শিক্ষার্থী তাদেরকে আলাদাভাবে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। তবে অভিভাবকদের উপচেপড়া ভিড় ও কেন্দ্রের সামনে রাস্তা সংকীর্ণ হওয়ায় ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। পুলিশের সহযোগিতা নিয়ে শিক্ষার্থীদের হলে প্রবেশ করানো হয়েছে।
পরীক্ষার্থীদের অভিভাবকরা সন্তোষ প্রকাশ করে বলেন, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় তারা সন্তুষ্ট।
উল্লেখ্য, এবারও কঠোর নিরাপত্তার পাশাপাশি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে প্রশাসন বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে।

একই রকম সংবাদ সমূহ

ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন

সাতক্ষীরা সদর উপজেলার ৬৫ নম্বর ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতার কারণে পাঠদানবিস্তারিত পড়ুন

মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার

মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র (মাসউক) সাতক্ষীরা কর্তৃক ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচীরবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন

আগামী দিনে ক্রীড়াকে প্রাধান্য দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিকবিস্তারিত পড়ুন

  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী
  • ডেপুটি স্পিকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ
  • ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
  • বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী
  • হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল