বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় সাংবাদিক মনি’র মুক্তি দাবি, ওসিকে অপসারণের হুঁশিয়ারি

যশোরের শার্শায় ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলায় আটক হওয়া দৈনিক দিনকাল ও দৈনিক লোকসমাজ পত্রিকার উপজেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মনি’র নিঃশর্ত মুক্তি এবং মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় শার্শা উপজেলা পরিষদের সামনে আয়োজিত মানববন্ধনে সাংবাদিক সমাজের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন প্রেসক্লাবের শতাধিক সাংবাদিক অংশ নেন।

এতে প্রধান অতিথি ছিলেন দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দীনু আহম্মেদ ও সাধারণ সম্পাদক দেওয়ান মোরশেদ আলম।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক মনি দীর্ঘদিন ধরে নির্ভীক ও সৎভাবে সাংবাদিকতা করে আসছেন। অন্যায়ের বিরুদ্ধে তার লেখনী সবসময় সোচ্চার থেকেছে। তাকে হয়রানি করার উদ্দেশ্যে একটি সাজানো মামলায় জড়িয়ে গ্রেপ্তার করা হয়েছে। তারা অভিযোগ করেন, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম কোনো প্রকার তদন্ত ছাড়াই সাংবাদিক মনিকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছেন। এ ঘটনার জন্য বক্তারা ওসির দৃষ্টান্তমূলক শাস্তি ও অবিলম্বে অপসারণ দাবি জানান।

বক্তারা আরো বলেন, একটি সাজানো ঘটনাকে কেন্দ্র করে স্কুলছাত্রের পরিবারকে ব্যবহার করে মনি’র বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এ ধরনের অন্যায় ও হয়রানিমূলক মামলা গণমাধ্যমের স্বাধীনতায় হুমকি। অবিলম্বে এ মামলা প্রত্যাহার করে সাংবাদিক মনি’র মুক্তি নিশ্চিত করার আহ্বান জানান তারা।

মানববন্ধনে শার্শা প্রেসক্লাব, বেনাপোল প্রেসক্লাব, বন্দর প্রেসক্লাব, সীমান্ত প্রেসক্লাব, বাগআঁচড়া প্রেসক্লাব, ঝিকরগাছা প্রেসক্লাব, বাঁকড়া প্রেসক্লাবসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর শার্শায় এক স্কুলছাত্রকে নির্যাতনের অভিযোগ তুলে মনি’র বিরুদ্ধে তার পরিবারকে দিয়ে একটি কুচক্রী মহল মামলা করে। তদন্ত ছাড়াই পুলিশ তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়, যা স্থানীয় সাংবাদিক সমাজের তীব্র প্রতিবাদের জন্ম দিয়েছে।

একই রকম সংবাদ সমূহ

প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের

যশোরের শার্শায় মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে চলা বহুবিতর্কিত ব্যক্তি আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধেবিস্তারিত পড়ুন

শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা

যশোরের শার্শার বাগআঁচড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতেবিস্তারিত পড়ুন

সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ

সৌদি আরবে চাকরি দেওয়ার কথা বলে ৪ লাখ ৭৫ হাজার টাকা নেওয়ারবিস্তারিত পড়ুন

  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন