শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শার ইছাপুরে মেয়েলি ঘটনায় বোমাবাজি, মহিলাসহ আহত দুই

যশোরের শার্শার ইছাপুর গ্রামে মেয়েলী ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের রামদা’র কোপে ইছাপুর গ্রামের আলী হোসেনের মেয়ে নার্গিস বেগম (৩০) ও আজগর আলীর ছেলে আব্দুল ওহাব (৪৫) মারাত্মক ভাবে আহত হয়েছেন।
তাদের অবস্থা আশংকা জনক। আহতদের উদ্ধার করে প্রথমে নাভারন হাসপাতালে পরে অবস্থার অবনতি হলে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
শনিবার রাত ১০ টার দিকে ডাক্তার লিয়াকত আলীর বাড়ীর সামনে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শিরা জানান, ইছাপুর গ্রামের সোহাগের স্ত্রীর সাথে একই গ্রামের আবু রায়হানের সামে মিথ্যা অপবাদ কে কেন্দ্র করে প্রতিবেশী বকুলের সাথে তর্ক বিতর্ক হয়। পরে সোহাগের চাচা আব্দুল ওহাব বিষয়টি মিমাংসা করে দেন। এর কিছুক্ষণ পর বকুল ও মহিষাকুড়া গ্রামের বাবুলুর নেতৃত্বে কিতাব, শামিম, মোস্তফাসহ তাদের দলবল রামদা মেশিন নিয়ে আব্দুল ওহাব ও তার বোন নার্গিসের উপর আচমকা হামলা চালিয়ে মারাত্মক জখম করে। পরে ঘটনাস্থলে পরপর ৩ টি বোমার বিস্ফোরন ঘটিয়ে দ্রুত তারা ঘটনাস্থল ত্যাগ করে।

এ ঘটনায় বকুল ও বাবলু সহ ৬ জনের নামে শার্শা থানায় একটি মামলা হয়েছে।

এ ব্যাপারে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস হামলার বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি শোনার পরপরই সেখানে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় বাদীপক্ষ শার্শা থানায় একটি মামলা করেছে বলেও তিনি জানান।

একই রকম সংবাদ সমূহ

চাহিদার চেয়ে ১ কোটি টন বেশি চাল উৎপাদন

মিঠুন সরকার, যশোর: সবুজ বাংলার বিস্তীর্ণ প্রান্তরজুড়ে এখন কৃষকের সাফল্যের সোনালি হাসি।বিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

  • যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর
  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ