বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শার বাগআঁচড়ায় বিএনপির কর্মি সমাবেশ

শাহারুল ইসলাম রাজ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কতৃক ঘোষিত ৩১ দফা জণগনের মধ্যে ব্যাপক প্রচারের লক্ষে শার্শা উপজেলার বাগআঁচড়ায় কর্মি সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ শে অক্টোবর) সন্ধ্যায় বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে ময়ূরী সিনেমার হলের পাশে বিএনপির দলীয় কার্যলয়ের সামনে এ কর্মি সমাবেশে অনুষ্ঠিত হয়।

বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে’ প্রধান অতিথি ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন।

এসময় প্রধান অতিথি নেতা কর্মিদের উদ্দেশ্য বলেন, সামনে আসন্ন জাতীয় নির্বাচন, এ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে জয়লাভ করতে হবে, তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দল যাকে নমিনেশন দেবে সবাই কাঁধে কাঁধ রেখে তার পক্ষে ও ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। মণে রাখতে হবে ধানের শীষ কোন ব্যক্তির প্রতীক না। এটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের প্রতীক।

কর্মি সমাবেশে আরো উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি রুহুল আমীন, যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাড. মোস্তাফা কামাল মিন্টু, যুগ্ম- সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব কুদ্দুস আলী বিশ্বাস, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাবু, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সেলিম হোসেন আশা, যুগ্ম আহ্বায়ক তৌহিদুর রহমান, যুবদল নেতা কবির হোসেন, কায়বা ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল হোসেন, বিএনপির নেতা জামাল মাষ্টার, মিকাইল হোসেন মনাসহ প্রমুখ।

উক্ত কর্মি সমাবেশ সঞ্চালনা করেন, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন ও সাংগঠনিক আলমগীর কবির আলম।

একই রকম সংবাদ সমূহ

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ

দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ন রাখার আহ্বানে যশোরের শার্শাবিস্তারিত পড়ুন

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাস, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শায় বিক্ষোভবিস্তারিত পড়ুন

  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার