বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শার বাগআঁচড়ায় রেন্ট-এ কার সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শার্শার বাগআঁচড়ায় রেন্ট এ কার (রেজি নং ৬৬৯) ত্রিবার্ষিক নির্বাচন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে ইউছুপ আলী ও সাধারণ সম্পাদক হিসেবে হাসান আলী মনা বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছে।

শনিবার (২৪ ডিসেম্বর) বাগআঁচড়া রেন্ট এ কার কার্যালয়ে সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত একটি বুথে চলে ভোটগ্রহণ।

বাগআঁচড়া রেন্ট এ কার শ্রমিক কল্যান সমিতির ত্রিবার্ষিক এ নির্বাচনে ৫ টি পদের মধ্যে ১১টি প্রার্থীর নির্বাচনে মোট ১৩৮ জন ভোটারের মধ্যে ১২২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর আগে ৬ টি পদে কোন প্রতিদন্ধি না থাকায় সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির,সহ-সাংগঠনিক সম্পাদক নয়ন,কোষাধ্যক্ষ নাসির উদ্দীন,দপ্তর সম্পাদক আব্দুল্লাহ,প্রচার সম্পাদক কুদ্দুস আলী ও কার্যনির্বাহি সদস্য রাকিব হাসান বিনা প্রতিদন্ধিতায় নির্বাচিত হয়েছেন।

এছাড়া অন্যন্যোর মধ্যে বেসরকারি ভাবে ভোটে নির্বাচিত হয়ে জয়লাভ করেন সহ-সভাপতি পদে আব্দুল ওহাব,যুগ্ন সম্পাদক আবু রাসেল,সহসাধারন সম্পাদক সফিউল আলম মিন্টু, নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করেন প্রধান নির্বাচন কমিশনার শহিদুল ইসলাম ও দ্বিতীয় নির্বাচন কমিশন হিসেবে ছিলেন আনিছুর রহমান (কিনা)।

সুষ্ঠ ও অবাধ নির্বাচন সম্পন্ন করতে ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর থেকে দায়িত্ব পালন করেন। নির্বাচিত সভাপতি ইউছুপ আলী জানান,যারা আমাকে মুল্যবান ভোট দিয়ে সেবা করার সুযোগ করে দিয়েছেন আমি তাদের নিরাপদ ও স্বার্থ রক্ষার্থে কাজ করে যাব।

এ সময় বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুল ইসলাম, বাগআঁচড়া ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক ইকবাল হাসান তুতুল সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

বাংলাদেশিদের জন্য প্রায় ২ বছর পর আগামী ২৮ জুন ট্যুরিস্ট ভিসা চালুবিস্তারিত পড়ুন

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর : প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, আগামী মাস (জুলাই) থেকেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত
  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার
  • মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
  • একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
  • কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার