শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শার বাগআঁচড়ায় ফেনসিডিলবাহী প্রাইভেটকারসহ ৪ জন আটক

যশোরের শার্শার বাগআঁচড়ায় ২২১ বোতল ফেনসিডিল ও একটি দামী বিলাসবহুল খয়েরি রংয়ের এলিয়ন প্রাইভেট কার সহ ৪ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে বাগআঁচড়া কলেজ গেটের সামনে থেকে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই আকবর হোসেন গোপন খবরের ভিত্তিতে দামী খয়েরি রংয়ের একটি বিলাসবহুল প্রাইভেটকার এলিয়ন (ঢাকা মেট্রো-গ- ৩২-৮৭৬৮) আটক করে সীটের নিচে লুকিয়ে রাখা অবস্থায় ২২১ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।
এসময় পাচার কাজে জড়িত থাকার অভিযোগে ফরিদপুরের ভাঙ্গা থানার ৪নং ওয়ার্ড ভাঙ্গা গ্রামের রফিক উদ্দীন আহমেদের ছেলে শাওন আহম্মদ (৩২), শান্তি কর্মকারের ছেলে সবুজ কর্মকার (৩০), নিখিল চন্দ্র দাসের ছেলে সুমন চন্দ্র দাস (২৫) ও নুরপুর গ্রামের বাসার মুন্সির ছেলে তপু মুন্সি (৩০) কে পুলিশ আটক করে।

এর আগেরদিন বুধবার রাত ১০ টার দিকে শার্শার সেতাই গ্রামের মাঠের ভেতর থেকে ৬৫ বোতল ফেনসিডিল সহ আবু বক্কর সিদ্দিক (২৬) নামে আরো একজনকে আটক করে পুলিশ। সে শার্শার কালিয়ানী গ্রামের আব্দুল মজিদের ছেলে।

বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে যশোর কোর্টে পাঠানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘এ দেশের গণতান্ত্রিক আন্দোলনে শহীদ এবং ভুক্তভোগীদের প্রত্যাশাবিস্তারিত পড়ুন

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরিরবিস্তারিত পড়ুন

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?
  • নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী
  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার