শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শিক্ষক হাজিরা খাতায় আগাম স্বাক্ষর ও অনিয়মের অভিযোগ: খেশরায় মাদ্রাসায় উত্তেজনা

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার তালা উপজেলার খেশরা ইউনিয়নের দক্ষিণ শাহাজাতপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মু. আলিবুদ্দীন মোড়লের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।

সূত্র জানায়, ২৪ মে (শনিবার) তিনি মাদ্রাসায় গিয়ে পরদিন ২৫ মে (রবিবার)-এর জন্য শিক্ষক হাজিরা খাতায় আগাম স্বাক্ষর করেন। অথচ ওই দিনের জন্য তিনি নামেমাত্র মাদ্রাসা সুপারের কাছে ছুটির দরখাস্ত জমা দেন, যা পরবর্তীতে সুপার মঞ্জুর করেন।

জানা গেছে, এর আগেও আলিবুদ্দীন মোড়লের বিরুদ্ধে অনুরূপ অভিযোগ উঠেছিল, তবে মাদ্রাসা কর্তৃপক্ষ তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। শিক্ষক নিজেই মাদ্রাসার পাশেই বসবাস করায় তিনি ইচ্ছেমতো মাদ্রাসায় প্রবেশ ও বের হন। প্রতিষ্ঠান প্রধানের নাম ব্যবহার করে এবং প্রভাব খাটিয়ে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম করে আসছেন বলে অভিযোগ শিক্ষার্থী ও অভিভাবকদের।

স্থানীয় সচেতন মহল ও অভিভাবকরা বিষয়টির তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে শীতের সামগ্রী বিতরণ

সাতক্ষীরা-২ এর সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, প্রতিবন্ধীদের উন্নয়নের আমাদের সকলকেবিস্তারিত পড়ুন

প্রতিবন্ধী আসাদুল ইসলামের পাশে দাঁড়াল ইউনাইট ফাউন্ডেশন

নিজস্ব প্রতিনিধি : প্রতিবন্ধকতা যেন জীবনের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে না পারে এইবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার আলিপুর সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা/অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরা সদর থানায় চাইল্ড হেল্প ডেস্ক স্থাপন ও কার্যকরকরনে অ্যাডভোকেসি সভা
  • সাতক্ষীরায় শোডাউনে নিক্ষেপের অভিযোগে ছাত্রলীগ সভাপতিসহ দুজনকে পুলিশে সোপর্দ
  • সাতক্ষীরায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও সতীনের ভাইয়ের মৃত্যুদণ্ড
  • সাতক্ষীরায় সাংবাদিদের উপর হামলা-মামলা-নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
  • সাতক্ষীরা সদরের নতুন ইউএনওর সঙ্গে মাধ্যমিক শিক্ষক সমিতির মতবিনিময়
  • সাতক্ষীরায় ৬৩ চালককে প্রশিক্ষণ ও সচেতনতামূলক রোড শো
  • সাতক্ষীরায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে দুটি ইটভাটার চিমনি ধ্বংস
  • সাতক্ষীরায় ‘শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • সাতক্ষীরায় জমি দখলের চেষ্টার অভিযোগ, নিরাপত্তাহীনতায় ৭৬ বছরের বৃদ্ধ
  • সাতক্ষীরায় কৃষক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল র‍্যালি
  • নবাগত ইউএনও নাজমুল হুসাইনকে ফুলেল শুভেচ্ছা জানাল ডি.বি. ইউনাইটেড হাইস্কুল