বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের অবস্থান কর্মসূচি

স্বীকৃতিপ্রাপ্ত সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন শিক্ষকরা।

পূর্বঘোষণা অনুযায়ী, রোববার (২২ জুন) সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে নন-এমপিও সংগঠনের মোর্চা ‘সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ’ এর ব্যানারে এই কর্মসূচি শুরু হয়। সারাদেশ থেকে আসা প্রায় এক হাজার শিক্ষক এ কর্মসূচিতে অংশ নিয়েছেন।

নন-এমপিও ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক প্রিন্সিপাল মো. সেলিম মিয়ার সভাপতিত্বে কর্মসূচিতে বক্তৃতা দেন সংগঠনের মুখ্য সমন্বয়ক অধ্যক্ষ দবিরুল ইসলাম, মোহাম্মদ নাজমুস সাহাদাত আজাদী, সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মুনিমুল হক, যুগ্ম সাংগঠনিক সমন্বয়ক ইমরান বিন সোলাইমান, সমন্বয়ক অধ্যক্ষ আব্দুস সালাম, অধ্যক্ষ সাজ্জাদ হোসেন, অধ্যক্ষ বাকী বিল্লাহ, সুপার মো. ফরহাদ হোসেন বাবুল, অধ্যক্ষ মো. আফতাবুল আলম, অধ্যক্ষ মো. মিজানুর রহমান, প্রধান শিক্ষক আবু বক্কর মো. এরশাদুল হক, প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান বাবুল, প্রভাষক মো. রায়হান কবির মিঠু প্রমুখ।

প্রধান সমন্বয়ক অধ্যক্ষ সেলিম মিয়া বলেন, ফেব্রুয়ারি-মার্চ মাসে টানা ১৭ দিনের আন্দোলন চলাকালীন ১১ মার্চ আমাদের ৭ সদস্যের শিক্ষক প্রতিনিধি দলকে সচিবালয়ে আমন্ত্রণ জানানো হয়। আলোচনার শুরুতে শিক্ষা উপদেষ্টা বলেছিলেন, নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবি যৌক্তিক ও ন্যায্য। আপনাদের দাবির কথা চিন্তা করে মে মাসের মধ্যে এমপিওর সব কার্যক্রম শেষ করে পরিপত্র জারি করা হবে। আগামী জুলাই থেকে বেতন ধরা হবে।

তিনি আরও বলেন, উপদেষ্টার প্রতিশ্রুতি এখন পর্যন্ত সরকার বাস্তবায়ন করেনি। এজন্য শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য বাংলাদেশের নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা কাফনের কাপড় পরে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি গ্রহণ করেছি। যতক্ষণ পর্যন্ত সরকারের পক্ষ থেকে এমপিওর সুনির্দিষ্ট কোনো ঘোষণা না আসবে, ততক্ষণ পর্যন্ত আমাদের লাগাতার অবস্থান কর্মসূচি চলবে।

একই রকম সংবাদ সমূহ

গত ছয় মাসে দায়েরকৃত ফৌজদারি মামলার প্রায় সব আসামি গ্রেপ্তার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গত ছয় মাসে দায়ের হওয়া ফৌজদারি মামলাগুলোর প্রায়বিস্তারিত পড়ুন

বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল

বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কখনো কোনো জাতিকে শক্তিশালী করতে পারে না বলেবিস্তারিত পড়ুন

দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ

রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন নির্বাচনবিস্তারিত পড়ুন

  • ‘মন্ত্রণালয়ে বসেছি তথ্যমন্ত্রী হিসেবে, শেখ হাসিনার আত্মীয় হিসেবে নয়’ : আন্দালিভ রহমান পার্থ
  • রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ
  • ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী
  • ৩৬ জুলাইয়ে তরুণরা শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার
  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • মেয়েদের সর্বজনীন উপবৃত্তি চালুর সম্ভাবনা পর্যালোচনার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি
  • দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: রিজভী