বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো শক্তি নয়, দুর্বলতার প্রতীক: আইআরজিসি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বলেছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ছড়িয়ে থাকা সামরিক ঘাঁটিগুলো ‘শক্তির প্রতীক নয় বরং তাদের সবচেয়ে বড় দুর্বলতা’। রোববার (২২ জুন) এক বিবৃতিতে এমন মন্তব্য করে তারা।

বিবৃতিতে আইআরজিসি বলে, অবৈধ মার্কিন শাসকগোষ্ঠী আগের যুদ্ধগুলোর কোনো শিক্ষাই নেয়নি। শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়ে তারা নিজেই আগ্রাসনের মুখোমুখি দাঁড়িয়েছে।

আইআরজিসি আরও দাবি করেছে, ইরানে চালানো যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলায় অংশ নেওয়া সব মার্কিন যুদ্ধবিমানের ফ্লাইট লোকেশন শনাক্ত ও নজরদারিতে রয়েছে। মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের ঘাঁটির সংখ্যা, বিস্তার ও আকার তাদের জন্য শক্তি নয়; বরং এতে তাদের আঘাতপ্রাপ্ত হওয়ার ঝুঁকি দ্বিগুণ হয়েছে।

আইআরজিসির অভিযোগ, যুক্তরাষ্ট্র কেবল কৌশলগত ব্যর্থতাই দেখাচ্ছে না, বরং তারা ভূমি বাস্তবতা অস্বীকার করে মধ্যপ্রাচ্যে এক নতুন যুদ্ধাবস্থা তৈরি করছে।

বিশ্লেষকদের মতে, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর এই হুঁশিয়ারি ইঙ্গিত দিচ্ছে যে, যুক্তরাষ্ট্রের বাহিনী বর্তমানে ইরান ও তার মিত্রদের সম্ভাব্য পাল্টা আক্রমণের কেন্দ্রবিন্দুতে রয়েছে।

এর আগে, স্থানীয় সময় শনিবার (২১ জুন) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সফল হামলা শেষ করেছে যুক্তরাষ্ট্র। তার দাবি, এসব পারমাণবিক স্থাপনা ধব্বংস করে দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি আরও হামলার হুমকি দিয়েছেন।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনা ‌‘সম্পূর্ণ ও পুরোপুরি ধ্বংস’ হয়ে গেছে। তিনি হুমকি দিয়েছেন যে, তেহরান যদি শান্তি স্থাপন না করে তবে আরও হামলা চালানো হবে। হয় শান্তি আসবে, নয়তো ইরানের জন্য গত আট দিনে আমরা যা দেখেছি তার চেয়েও বড় ট্র্যাজেডি হবে। মনে রাখবেন, এখনো অনেক লক্ষ্যবস্তু বাকি আছে।

তিনি আরও বলেন, যদি শান্তি দ্রুত না আসে, তাহলে আমরা নির্ভুলতা, দ্রুততা ও দক্ষতার সঙ্গে অন্যান্য লক্ষ্যবস্তুতে হামলা চালাব। তবে যুক্তরাষ্ট্র যেসব পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে সেগুলোতে কোনো তেজস্ক্রিয় পদার্থ নেই বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা নিউজ।

এদিকে, যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর ইসরায়েলে কয়েক দফা হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যে, তারা ইরান থেকে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। তেল আবিবে বিমান হামলার সাইরেন বেজে উঠেছে ও জেরুজালেমে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এসব হামলায় ইসরায়েলে ১১ জন আহত হয়েছে বলে জানা গেছে।

সূত্র: আল জাজিরা

একই রকম সংবাদ সমূহ

পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাবিস্তারিত পড়ুন

বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাণিজ্য হ্রাস এবং মার্কিন পণ্যের আমদানি নাটকীয়ভাবে বৃদ্ধি পাওয়ার ফলেবিস্তারিত পড়ুন

আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য

ডাবলিন সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে মন্তব্য করেছেন।বিস্তারিত পড়ুন

  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা